News Flash

  • Home
  • Uncategorized
  • আরও বেশি মুসলিম মহিলাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত, দাবি সুব্রহ্মমনিয়াম স্বামীর
Image

আরও বেশি মুসলিম মহিলাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত, দাবি সুব্রহ্মমনিয়াম স্বামীর

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): রাজনীতিতে মুসলিম মহিলাদের যোগদান প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুব্রহ্মমনিয়াম স্বামী। সোমবার এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ভারত ও তার ইতিহাসকে নিজেদের বলে মনে করে সেইসব মুসলিম মহিলারা যদি রাজনীতিতে যোগ দেয় তবে আমরা খুশি হব। বিজেপি তাদের স্বাগত জানাবে।’ অন্যদিকে তিন তালাক নিয়ে ইশরত জাহানের নিরবিচ্ছিন্ন আন্দোলন কে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ‘ইশরত জাহান একজন নির্ভীক নারী এবং আন্দোলনের বিষয়ে হিসেবে একটি গুরুত্ব ইস্যুতে তিনি বেছে নিয়েছেন। তার সাহসিকতা ভারতীয় নারীদের কাছে একটা উদাহরণ এবং আমরা তাকে বিজেপি স্বাগত জানাই।’

বর্ষীয়ান এই বিজেপি সাংসদ আরও বলেছেন, ‘মুসলিমদের বিরুদ্ধে বিজেপি কোনও দিনই যায়নি। আমরা সেই সব মুসলমানদের পক্ষে যারা মেনে নেয় যে তাদের পূর্ব পুরুষ হিন্দু ছিল। যেটি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত। কিন্তু যারা নিজেদের মহম্মদ ঘোরি এবং গজনীর মামুদের বংশধর হিসেবে পরিচয় দেয় এবং ঔরঙ্গজেবকে নিয়ে গর্ব করে আমরা তাদের বিরোধিতা করি। তাদের পাকিস্তান যাওয়া উচিত।’

উল্লেখ্য, তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ঘোষণা করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি হজে একা মহিলা যেতে পারবেন বলে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে গোটা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top