মুম্বই, ১ জানুয়ারি(হি.স.): আহত বাঘ যে কতটা ভয়ানক হতে পারে তা বুঝিয়ে দিচ্ছেন সলমন খান। ঈদে মুক্তিপ্রাপ্ত টিউবলাইট সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি তাকে। সেই কারণে সলমনের বিরুদ্ধে সমালোচনায় মুখোর হয়েছিলেন সব পক্ষ। এমনকি অনেকে আশা প্রকাশ করেছিলেন বলিউডে তরুণ রক্তের দাপটে কাছে এবার হয়তো হার মানবেন তিনি। তার বিজয় রথের গতি হয়তো আটকে গিয়েছে। কিন্তু টাইগার জিন্দা হ্যায় সিনেমার মাধ্যমে সলমন খান প্রামাণ করলেন যে এখনও বক্স অফিস কাপিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। এখনও পর্যন্ত টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি বক্স অফিসে ২৩২ কোটি টাকা কামিয়েছে। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের দাবি খুব তাড়াতাড়ি ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে সিনেমাটির লাভের অংক। মুক্তির এতদিন পরেও সিনেমাটিতে জনপ্রিতার এতটুকুও ভাটা পড়েনি। সিনেমাটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একথা টাইগারের সিকোয়্যাল। টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করেছেন সুলতান খ্যাত পরিচাল আলি আব্বাস জাফর। সলমন খান ছাড়াও এই সিনেমাটিতে রয়েছে ক্যাটরিনা কাইফ এবং গিরিশ কন্নডের মতো অভিনেতারা।
বক্স অফিসে রমরমিয়ে চলছে সলমন খান অভিনীত টাইগার জিন্দা হ্যায়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















