News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে আড়াল করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সীতারাম ইয়েচুরির
Image

কংগ্রেসকে আড়াল করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সীতারাম ইয়েচুরির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ রাজ্যেএসে কংগ্রেসকে আড়াল করে বিজেপির বিরুদ্দে তীব্র আক্রমণ সীতারাম ইয়েচুরির৷ এখানে তিনি রামায়ণ-কথা শুনিয়েছেন৷ ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে উৎখাত করা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তবে এই প্রথম তিনি ত্রিপুরায় এসে কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলেননি৷ আক্রমণের নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার৷
আগরতলায় বিবেকানন্দ ময়দানে আয়োজিত বামফ্রন্টের কেন্দ্রীয় জমায়েতে এসে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ত্রিপুরায় শান্তি সম্প্রীতি ও উন্নয়ন আটকাতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল৷ তবে এই লক্ষ্য পূরণ হওয়ার নয়৷ বিপর্যয় ঘটবেই৷ গুজরাটে জয়ের পর বিজেপি আরএসএস এর দম্ভ বেজায় বেড়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার চাইছে বিকাশমূক্ত ভারত৷ এখন যারা বিকাশ চাইছে, সেই বামপন্থীদের আকানো বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে বিজেপির লক্ষ পূরণের জন্য৷ দেশের সর্ববৃহৎ বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজ আশ্চর্যজনকভাবে ধর্মগ্রন্থকেও তাঁর ভাষণে সহায়ক উদ্ধৃতি হিসেবে টেলে আনেন৷ তিনি বলেন, একের এক রাজ্য জয়ের পর ত্রিপুরা জয় করে নিতে পারবে বলে ধারণা করছে বিজেপি৷ কিন্তু এটা সফল হবে না৷ অসম, অরুণাচল এবং মণিপুর দখল করে নিয়েছে তারা৷ বৈধ, অবৈধ সমস্ত পথ নিয়েছে গেরুয়া দল৷ অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে৷ কিন্তু তারা জানে না, রামায়নে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছিল লব ও কুশ৷ এখন ত্রিপুরায় শ্রমিক-কৃষকরা একযোগে মোদীর ক্লান্ত ঘোড়া আটকে দেবে৷ সীতারাম ইয়েচুরী রবিবার জনসভায় নোট বাতিল, জিএসটি সহ কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচির তীব্র সমালোচনা করেন৷ শুধু তাই নয়৷ তিনি এ ও উল্লেখ করেন, যারা দেশাত্মবোধের কথা বলেন, ঐক্যের কথা বলে, সেই বিজেপি দলই জয় হিন্দ বলতে চায় না৷ বামেদের প্রতিহত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top