নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ রাজ্যেএসে কংগ্রেসকে আড়াল করে বিজেপির বিরুদ্দে তীব্র আক্রমণ সীতারাম ইয়েচুরির৷ এখানে তিনি রামায়ণ-কথা শুনিয়েছেন৷ ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে উৎখাত করা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক
সীতারাম ইয়েচুরি৷ তবে এই প্রথম তিনি ত্রিপুরায় এসে কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলেননি৷ আক্রমণের নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার৷
আগরতলায় বিবেকানন্দ ময়দানে আয়োজিত বামফ্রন্টের কেন্দ্রীয় জমায়েতে এসে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ত্রিপুরায় শান্তি সম্প্রীতি ও উন্নয়ন আটকাতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল৷ তবে এই লক্ষ্য পূরণ হওয়ার নয়৷ বিপর্যয় ঘটবেই৷ গুজরাটে জয়ের পর বিজেপি আরএসএস এর দম্ভ বেজায় বেড়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার চাইছে বিকাশমূক্ত ভারত৷ এখন যারা বিকাশ চাইছে, সেই বামপন্থীদের আকানো বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে বিজেপির লক্ষ পূরণের জন্য৷ দেশের সর্ববৃহৎ বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজ আশ্চর্যজনকভাবে ধর্মগ্রন্থকেও তাঁর ভাষণে সহায়ক উদ্ধৃতি হিসেবে টেলে আনেন৷ তিনি বলেন, একের এক রাজ্য জয়ের পর ত্রিপুরা জয় করে নিতে পারবে বলে ধারণা করছে বিজেপি৷ কিন্তু এটা সফল হবে না৷ অসম, অরুণাচল এবং মণিপুর দখল করে নিয়েছে তারা৷ বৈধ, অবৈধ সমস্ত পথ নিয়েছে গেরুয়া দল৷ অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে৷ কিন্তু তারা জানে না, রামায়নে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকে দিয়েছিল লব ও কুশ৷ এখন ত্রিপুরায় শ্রমিক-কৃষকরা একযোগে মোদীর ক্লান্ত ঘোড়া আটকে দেবে৷ সীতারাম ইয়েচুরী রবিবার জনসভায় নোট বাতিল, জিএসটি সহ কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচির তীব্র সমালোচনা করেন৷ শুধু তাই নয়৷ তিনি এ ও উল্লেখ করেন, যারা দেশাত্মবোধের কথা বলেন, ঐক্যের কথা বলে, সেই বিজেপি দলই জয় হিন্দ বলতে চায় না৷ বামেদের প্রতিহত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷
2018-01-01

