News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল
Image

সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল

এলাহাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। রবিবার রাজ্যের কোরাওন গ্রামে একটি জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছিল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। পথের মধ্যে তার কনভয়ের চারটি গাড়ি একে অন্যকে ধাক্কা মারে। তার ফলে মন্ত্রীসহ আরও ৬ জন আহত হন। এই ঘটনায় মাথায় সামান্য চোট পেয়েছেন রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে এই দুর্ঘটনায় মন্ত্রীসহ অন্যান্যদের চোট গুরুতর নয়। আহতদের প্রত্যেকে এলাহাবাদে নিয়ে আসা হয়। দুর্ঘটনাটি এলাহাবাদ থেকে ৭৫ কিলোমিটার দূরে ঘটেছে। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top