News Flash

  • Home
  • Uncategorized
  • সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নামার ঘোষণা তামিল সুপারস্টার রজনীকান্তের
Image

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নামার ঘোষণা তামিল সুপারস্টার রজনীকান্তের

তামিলনাড়ু, ৩১ ডিসেম্বর (হি.স.) : সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতিতে পা রাখার কথা ঘোষণা করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷
তিনি মানুষের জন্যই রাজনীতিতে আসতে চান বলে ঘোষণা করেন৷ রবিবার চেন্নাইয়ের রাঘাবেন্দ্র হলে অগণতি ভক্তকুলের সামনে এমনটাই জানালেন ‘থালাইভা’৷ সেই সঙ্গে জানালেন নতুন দল গড়ে আগামী নির্বাচনে ২৩৪টি আসনে লড়াই করবেন তিনি৷
কোনও দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়, বরং আলাদা দল গঠন করে আগামী নির্বাচনে লড়াই করবেন তিনি৷ তিনি বলেন,‘‘টাকা বা যশের জন্য রাজনীতিতে আসছি না৷ আমার ক্ষমতা চাই না৷ পরিবর্তন আনতে চাই৷ যথা সময়ে নতুন দলের নাম ঘোষণা করব’’৷ তামিল রাজনীতিকে শুদ্ধকরণ করতে চান তিনি৷ তিনি অারও বলেন, ‘‘তামিল রাজনীতি নোংরা হয়ে গিয়েছে৷ এখানকার রাজনৈতিক পরিস্থিতি উপহাসের পাত্র হয়ে উঠেছে৷ গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে৷ পরিবর্তন আনতে রাজনীতিতে আসতে চাই৷ আমাকে তিন বছর সময় দিন’’৷
রাজনীতিতে আসার কথা ঘোষণা করতেই বাধন ছাঁড়া উচ্ছাসে ফেটে পড়েন ভক্তকুলরা৷ ইতিমধ্যে চেন্নাইতে শুরু হয়ে গিয়েছে উৎসব৷ বাজি ফাটানো থেকে শুরু করে মিষ্টি বিতরণ করতে দেখা গিয়েছে তাদের৷ আনন্দে মেতে উঠেছেন রজনীর ভক্তরা৷
কয়েকমাস ধরেই রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ছড়াচ্ছিল৷ নীরবতা ভেঙে কয়েকদিন আগে জানান ৩১শে ডিসেম্বর রাজনীতিতে আসা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন৷ তিনি রাজনীতিতে আসছেন ধরেই চেন্নাইতে ছয়লাপ হয়ে যায় রজনীর পোষ্টার৷ মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে তিনি হাত মিলিয়ে রাজনীতির আঙিনায় পা রাখবেন৷ কিন্তু তাৎপযপূর্ণভাবে এদিন নিজের দল গঠন করে রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top