News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাত-এ কাশ্মীরের যুবক আঞ্জুমের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
Image

মন কি বাত-এ কাশ্মীরের যুবক আঞ্জুমের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর(হি.স.): রেডিওতে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে কাশ্মিরি যুবক আঞ্জুম বশির খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কাশ্মীরে অনুষ্ঠিত কাশ্মীর সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে আঞ্জুম বশির খান। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মন কি বাতে বলেন, ‘সন্ত্রাসবাদের ঘৃণ্য পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে এনে কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে। আজ সে শুধু জম্মু ও কাশ্মীরের নয় গোটা ভারতের অনুপ্রেরণা।’
প্রধানমন্ত্রী আরও বলেন যে জম্মু ও কাশ্মীরের কন্যাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন। তাদের উৎসাহ দেখে প্রধানমন্ত্রী বিস্মিত হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গত সপ্তাহে আমার সুযোগ হয়েছিল জম্মু ও কাশ্মীরের কিছু কন্যাদের সঙ্গে দেখা করার। তাদের উৎসাহ, উদ্যম যা তারা নিজেদের হৃদয় ও স্বপ্নে পোষণ করছে তা দেখে আমি বিস্মিত হয়েছি।’
উল্লেখ্য, কাশ্মীরে বিগত প্রায় এক বছর ধরে সন্ত্রাসবাদীদের হানায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন সীমান্তসহ একাধিক জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে সংবাদের শিরোনামে উঠে আসছে কাশ্মীর। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কাশ্মীর সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব ফেলবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top