News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় হামলার পর দিগওয়ার ও নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার
Image

পুলওয়ামায় হামলার পর দিগওয়ার ও নৌসেরা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ দিনেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং জঙ্গিহানায় অশান্ত হয়ে উঠল উপত্যকা৷ প্রথমে রবিবার পুলওয়ামা সেক্টরে সিআরপিএফ ছাউনি লক্ষ্য করে জয়েশ জঙ্গিরা হামলা করে৷ একই দিনে সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷
কোন প্ররোচনা ছাড়াই সীমান্তে ভারতীয় সেনা ছাইনি লক্ষ্য করে প্রবল গুলি বর্ষণ শুরু করে পাক সেনা৷ জানা গিয়েছে, রবিবার পুঞ্চ জেলার দিগওয়ার সেক্টর ও নৌসেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ নৌসেরাতে পাক সেনার ছোঁড়া গুলিতে এক ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন৷ শহিদ জওয়ানের নাম জগসীর সিং৷
গত ২৩ ডিসেম্বর রাজৌরি সেক্টরে ঢুকে ভারতীয় সেনার টহলদারি বাহিনীর উপর হামলা করেছিল পাক সেনা৷ সেই হামলায় এক মেজর এবং তিন জওয়ান শহিদ হয়েছিলেন৷ সেই হামলার যোগ্য জবাব দেয় ভারতও৷ ২৬শে ডিসেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে পাক সেনাদের খতম করে আসে ভারতীয় জওয়ানরা৷ ৪৫ মিনিটের এই অপারেশনে খতম হয়েছে চার পাক সেনা৷ আন্তর্জাতিক সীমা থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে এবছর অক্টোবর পর্যন্ত প্রায় ৭২০ বারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ গত সাত বছরে যা সবথেকে বেশি বলে জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top