News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে সিআরপিএফ প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে হামলা, শহিদ দুই জওয়ান
Image

গভীর রাতে সিআরপিএফ প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে হামলা, শহিদ দুই জওয়ান

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ দিনেও জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা৷ রবিবার গভীর রাতে জম্মু কাশ্মীরের সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে ফিঁদায়ে হামলা চালাল তিন জঙ্গি৷ জঙ্গি হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন বলে সূত্রের খবর৷ আহত হয়েছেন আরও তিনজন৷
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, রবিবার রাত ২টো ১০ মিনিট নাগাদ পুলওমায়া জেলার লেথপোরায় সিআরপিএফের প্রশিক্ষণ শিবিরে দুই সশস্ত্র জঙ্গি হামলা করে৷ প্রথমে তারা ক্যাম্পে ঢুকে গ্রেনেড ছোঁড়ে৷ তারপর শুরু হয় প্রবল গুলি বৃষ্টি শুরু হয়৷ পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদ হয়েছেন৷ পাঁচ ঘন্টা ধরে চলছে গুলির লড়াই৷
শ্রীনগর থেকে ৩০ কিমি দুরে অবস্থিত এই সিআরপিএফ প্রশিক্ষণ শিবির৷ হামলার পর জঙ্গিরা ক্যাম্পের এক ভবনে আশ্রয় নিয়েছে৷ ভবনটিকে ঘিরে ফেলেছেন জওয়ানরা৷ সেটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এদিকে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের হামলার দায় স্বীকার করেছে৷ জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের জয়েশের শীর্ষ নেতা নুর ত্রালের হত্যার বদলা নিতেই এই হামলা৷ এই খবর লেখা পর্যন্ত এখন গুলিবর্ষণ চলছে৷ জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি চলছে৷
তবে বারবার জঙ্গিদের নিশানায় সেনা ক্যাম্প৷ এর আগে অগষ্ট মাসে সিআরপিএফ ক্যাম্পে ঢুকে হামলা করে জঙ্গিরা৷ সেই হামলায় আটজন পুলিশ প্রাণ হারান৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে ১২ ঘন্টা পর তিন জঙ্গিকে খতম করে জওয়ানরা৷ এরপর শ্রীনগর বিমানবন্দরের অদুরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা৷ সেই হামলা এক সেনা শহিদ হন৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top