News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ পুলিশের নতুন ডিজি হতে চলেছেন ওম প্রকাশ সিং
Image

উত্তরপ্রদেশ পুলিশের নতুন ডিজি হতে চলেছেন ওম প্রকাশ সিং

লখনউ, ৩১ ডিসেম্বর(হি.স.): উত্তরপ্রদেশ পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হতে চলেছেন ওম প্রকাশ সিং। তিনি সুলখান সিংয়ের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রিন্সিপ্যাল সেকরেটারি অরবিন্দ কুমার জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রিন্সিপ্যাল সেকরেটারি এবং মুখ্যমন্ত্রী দফতরের প্রিন্সিপ্যাল সেকরেটারি নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বর্তমানে ওম প্রকাশ সিং আধাসেনা সিআইএসএফের ডিজি পদে রয়েছেন। সেখান থেকে এবার উত্তরপ্রদেশ পুলিশের সর্বোচ্চ পদে বসতে চলেছেন ওম প্রকাশ সিং। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে ওম প্রকাশ সিং যতক্ষণ ডিজির দায়িত্ব না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি(আইন-শৃঙ্খলা) আনন্দ কুমার কার্যনির্বাহী ভাবে ডিজির দায়িত্ব পালন করে যাবেন।
১৯৮৩ সালের আইপিএস ব্যাচের অফিসার প্রকাশ সিং বর্তমানে সিআইএসএফ ডিজি পদের দায়িত্বে রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের বর্তমান ডিজি সুলখান সিংয়ের কার্যকাল শেষ হচ্ছে আগামী ৩১ শে ডিসেম্বর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top