News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের কাজকর্ম খতিয়ে দেখলেন পরিবহণমন্ত্রী
Image

আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের কাজকর্ম খতিয়ে দেখলেন পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের কাজের অগ্রগতি নিয়ে শনিবার আগরতলা রেল স্টেশনে বৈঠক করেছেন পরিবহন মন্ত্রী মানিক দে৷ পাশাপাশি তিনি নিশ্চিন্তপুরে ভারতের অংশের কাজের অগ্রগতিও খতিয়ে দেখেছেন৷

এদিন বৈঠকে পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক সহ পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিক, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রাকেশ কুমার সহ অন্যান্য আধিকারিক নির্মাণ সংস্থা ইরকনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ পরিবহন মন্ত্রী আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ পাশাপাশি সময়ের মধ্যে রেল যোগাযোগের কাজ সমাপ্ত করার অনুরোধ জানিয়েছেন৷

বৈঠক শেষে তিনি আগরতলা-আখাউড়া সংযোগ স্থলটি পরিদর্শন করেছেন৷ এরপর সিদ্ধি আশ্রম দিয়ে নিশ্চিন্তপুর পর্যন্ত রেলের কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ পরিবহন মন্ত্রী জানান, রেলপথ নির্মানে কোন সমস্যা হচ্ছেনা৷ অধিগৃহিত জমি ইতিমধ্যে রেলের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাংলাদেশের অংশে কিছু জমি অধিগ্রহণ এখনো বাঁকি রয়েছে৷ তবে, খুব শীঘ্রই বাংলাদেশে জমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

এদিন নির্মাণ সংস্থা ইরকনের উদ্বৃতি দিয়ে পরিবহন মন্ত্রী জানান, এই প্রকল্পে ভারতের অংশে রেলপথ নির্মাণের কাজ ২০১৯ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে৷ এদিন তিনি জানান, ৫ কিমি ইলোভেটেড করিডোর নির্মানে মোট ১৫৭ টি পিলার থাকবে৷ বর্ষা মরসুম শুরু হওয়ার আগেই মাটি তোলার কাজ সমাপ্ত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷ এদিন পরিবহন মন্ত্রী জানান, রেল সংযোগের কাজের অগ্রগতি সন্তোষজনক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top