News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ জন বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে আসার জন্য নীতিন প্যাটেলকে প্রস্তাব দিলেন হার্দিক
Image

১০ জন বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে আসার জন্য নীতিন প্যাটেলকে প্রস্তাব দিলেন হার্দিক

সারাংপুর, ৩০ ডিসেম্বর(হি.স.): একটি গুজবকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে প্যাটেল সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। ঘটনার সূত্রপাত হয় একটি গুজব থেকে যা ঘিরে চরম রাজনৈতিক জল্পনার সৃষ্টি হয়। এই রকম শোনা যাচ্ছিল যে গুজরাটের নবনির্বাচিত উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল রাজ্য সরকারে তার পদ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। আর সেই গুজব কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে হার্দিক প্যাটেল।
শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জন সমক্ষে হার্দিক প্যাটেল উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলকে প্রস্তাব দিয়ে বলেন, ‘যদি ১০ জন বিজেপি সাংসদকে নিয়ে নিতিন প্যাটেল বিজেপি ছেড়ে বেরিয়ে আসে তবে আমি কংগ্রেসের সঙ্গে কথা বলে দলে তার জন্য একটি ভাল পদের ব্যবস্থা করব।’ এমনকি নীতিন প্যাটেলের পদবি নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন হার্দিক প্যাটেল। এই বিষয়ে তিনি বলেন, ‘বিজেপি যদি প্যাটেলদের সম্মান না দেয় তবে তাদের উচিত নীতিন প্যাটেলের সঙ্গে দল ছেড়ে বেরিয়ে আসা।’
উল্লেখ্য, পুনরায় গুজরাটে ক্ষমতায় আসার পরে উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল কাছ থেকে অর্থ, নগরোন্নয়ন, পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বগুলি কেড়ে নেওয়া হয়। ফলে শপথ নেওয়ার পরে সচিবালয়ে তাকে শুক্রবার দেখতে পাওয়া যায়নি। এদিকে ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ৯৯ টি আসন। পাশপাশি বিজেপিকে সমর্থন জানিয়েছে একজন নির্দল প্রার্থী। অন্যদিকে কংগ্রেস ও জোটসঙ্গীদের দখলে রয়েছে ৮০ টি আসন। এই মুহূর্তে যদি নিতিন প্যাটেল আরও ১০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে তবে চাপে পড়ে যাবে বিজেপি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top