News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে ধনপুরে সিপিএমের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিলেন হিমন্তবিশ্ব
Image

বিজেপি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে ধনপুরে সিপিএমের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিলেন হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ যেকোন মূল্যে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে চাইছে বিজেপি৷ তাই ধনপুর বিধানসভা কেন্দ্রে

বৃহস্পতিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঁঠালিয়ায় বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখেন আসামের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

কাঁঠালিয়ায় জনসভায় সিপিএমের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ রেখেছেন আসামের অর্থমন্ত্রী তথা নেডার কনভেনার ড হিমন্ত বিশ্ব শর্মা৷ কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখার জন্যই তাঁর এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ভয়ভীতির পরিবেশ তৈরি করে রাজ্যে সিপিএম বারবার ক্ষমতায় এসেছে৷ এই অভিযোগ এনে কর্মী সমর্থকদের নিশ্চিন্ত হয়ে সরকার পরিবর্তনে ঝাঁপানোর জন্য তিনি অভয় দিয়েছেন৷
বৃহস্পতিবার ধনপুর বিধানসভা কেন্দ্র দিয়ে ২০১৮ সালের নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ বামফ্রন্টের মুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাই তাঁর নির্বাচনী কেন্দ্র থেকেই প্রচার শুরু করেছে বিজেপি৷ এদিন জনসভায় মূলত মুখ্যমন্ত্রী মানিক সরকারের ব্যর্থতা তুলে ধরেই বামফ্রন্টকে বিঁধেছেন বিজেপি নেতৃবৃন্দ৷ বক্তব্য রাখতে গিয়ে রামপদ জমাতিয়া, সুবল ভৌমিক এবং সুনীল দেওধর প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মানিক সরকারের কড়া সমালোচনা করেছেন৷ এদিন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর দাবি করেন, আগামী নির্বাচনে ২৫ শতাংশ ক্রস ভোটিং হবে৷ এই যুক্তিতে বিজেপির জয় নিশ্চিত বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এদিন দীর্ঘ ২০ বছরে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাজের রিপোর্ট কার্ড পেশ করার দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, ধনপুরের বিধায়ক হওয়া সত্বেও মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কেন্দ্রের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেননি৷ শিক্ষা, স্বাস্থ্য সবদিক দিয়ে এই অঞ্চল রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী পিছিয়ে রয়েছে৷ তাই তিনি মনে করেন, ধনপুরবাসী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আগামী নির্বাচনে জয়ী হতে দেবেননা৷ বিপ্লববাবু বলেন, বাস্তবে কোন সময়ই মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কেন্দ্রে মানুষের ভোটে জয়ী হননি৷ তাঁকে জয়ী করা হয়েছে৷ কারণ তাঁর কাছে সন্ত্রাস ছিল৷ কিন্তু এবার ভয়ভীতি দেখিয়ে কোন লাভ হবেনা, বলেন বিপ্লব দেব৷
এদিকে বক্তব্য রাখতে গিয়ে নেডার কনভেনার তথা বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা কর্মী সমর্থকদের অভয় দিয়ে বলেন, সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ তাঁর মতে, রাজ্যে সিপিএমের শক্তি এবং জনসমর্থন কোনটাই নেই৷ কেবল মাত্র ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে৷ তিনি অভিযোগ তুলে বলেন, সিপিএমের গুন্ডারা ধর্ষণ করেন, তাই পুলিশ তাদের গ্রেফতার করেনা৷ তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসলে সকল ধর্ষণকারীদের জেলে পাঠানো হবে৷
এদিন তিনি জোর গলায় দাবি করেন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবেই৷ এমনকি নির্বাচনের পর সিপিএমের ক্যাডাররা রাজ্য ছেড়ে পালাবেন৷ শুধু তাই নয়, ড হিমন্ত বিশ্ব শর্মা এদিন নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দিয়েছেন৷
এদিন তিনি বলেন, রাজ্যে যে সন্ত্রাসের পরিস্থিতি কায়েম হয়েছে তাতে ভয় পেলে চলবেনা৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের পর সন্ত্রাসের প্রতিটি ঘটনার হিসাব নেওয়া হবে৷ এদিন তিনি কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে গিয়ে বলেন, গুন্ডারা একজন মহিলাকে ধর্ষণ করলে রাজ্যের হাজার হাজার মহিলাদের রাস্তায় নামতে হবে৷ ধর্ষকদের কোনভাবেই ভয় পাবেন না৷ তাঁর সাফ কথা, সন্ত্রাসের মুখে মাথা নত করা যাবেনা৷ তিনি সকলকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন৷ তিনি সকলকে অভয় দিয়ে বলেন, ভয় পাবেন না, বরং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন৷
এদিকে ধনপুরের উন্নয়নে তিনি ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন৷ ২০ বছরে এই অঞ্চলে একটি কলেজ স্থাপন করেন নি মুখ্যমন্ত্রী মানিক সরকার, এই অভিযোগ এনে হিমন্তবাবু বিজেপি ক্ষমতায় আসলে ২০ দিনের মধ্যে ধনপুর এলাকায় কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন৷ পাশাপাশি হাসপাতাল গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন৷ শুধু তাই নয়, বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানান তিনি৷ এদিন তিনি জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ধনপুর থেকেই পরিবর্তন যাত্রা শুরু করল বিজেপি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top