নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধীর ত্রিপুরা সফরের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে৷ জানুয়ারী মাসেই তাঁর রাজ্য সফরে আসার কথা ছিল৷ আগামী জানুয়ারি মাসে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ত্রিপুরা সফরে আসার কথা ছিল৷ কিন্তু অনির্বার্য কারণবশত তিনি রাজ্য সফরে আসতে পারছেন না৷ তাঁর সফরসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে৷ প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী নির্বাচনের আগে রাজ্যে আসতে পারেন৷ তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি৷ রাজ্যের রানৈতিক অবস্থার নিরিখে এবং দেশব্যাপী কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে তাঁর সফরসূচি তৈরি করা হবে৷ রাহুল গান্ধী সফরে না আসার বিষয়টিকে কেন্দ্র করে পুনরায় রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ২০১৩ সালে বিধানসভার নির্বাচনেও তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং রাজ্য সফরে না এসে সিপিআইএমকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ৷ বর্তমানে রাহুল গান্ধীর না আসার পিছনে কোনন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন অনেকেই৷

অনিশ্চিত রাহুল গান্ধীর ত্রিপুরা সফর, জল্পনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















