News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক বিরোধী বিল লোকসভায় পাশ, ঐকমত্য চান প্রধানমন্ত্রী
Image

তিন তালাক বিরোধী বিল লোকসভায় পাশ, ঐকমত্য চান প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর(হিঃস)৷৷ বহুচর্চিত তিন তালাক বিরোধী বিল বৃহস্পতিবার লোকসভায় ধবনি ভোটে পাশ হল৷ এদিন বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ এই বিল অনুযায়ী কোনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাঁর স্ত্রীকে তিন তালাক দিতে পারবেন না৷ বিল পাশ হওয়ার পরেও যদি এই ঘটনা ঘটে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে৷ এদিন লোকসভায় হাজির থাকার জন্য দলীয় সাংসদদের প্রতি হুইপ জারি করেছিল বিজেপি৷ প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কেউ তিন তালাক আইন ভাঙলে তার তিন বছরের কারাদন্ড হতে পারে৷ প্রসঙ্গত, গত আগস্টে ৩-২ ভোটের ব্যবধানে তাৎক্ষণিক তালাকের প্রথাকে অসাংবিধানিক, অবৈধ হিসেবে উল্লেখ করে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ কিন্তু তারপরও তিন তালাকের কিছু ঘটনা সামনে আসায় আইন করে প্রথাটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়৷ গত কয়েক বছরে বেশ কয়েকটি নারী অধিকার সংগঠন এবং তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের করা মামলা সামনে রেখে তিন তালাক প্রথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়৷ এর আগে, মুসলিম নারী বিবাহ অধিকার রক্ষা বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ তিন তালাক বিরোধী বিল হিসেবেই পরিচিত এই বিল৷ মুসলিম উইমেন (প্রোটেকশন অব রাইটাস অন ম্যারেজ) বিল, ২০১৭ র খসড়ায় বলা হয়েছে, তিন তালাক আদালতের বিচার্য এবং জামিন অযোগ্য অপরাধ৷ গত ২২ আগস্ট সুপ্রিম কোর্ট তিন তালাককে অবৈধ জানিয়ে কেন্দ্রকে এই নিয়ে আইন তৈরির নির্দেশ দেয়৷ এরপরেই বিলের খসড়া তৈরি করে ১ ডিসেম্বর মতামতের জন্য রাজ্যগুলোর কাছে তা পাঠানো হয়৷ গত ১০ ডিসেম্বরের মধ্যে তার উত্তর দিতে বলা হয়েছিল৷ অসম, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ড খসড়া বিল সমর্থন করে চিঠি দিয়েছে৷ এই বিলের খসড়া তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে গঠিত কমিটি৷ কমিটিতে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং আইন প্রতিমন্ত্রী পি পি চৌধুরী৷ খসড়া বিলে বলা হয়েছে, তাৎক্ষণিক তিন তালাকের শিকার মুসলিম মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন৷ অপ্রাপ্তবয়স্ক সন্তানরা তাঁর হেফাজতেই থাকবে৷ সন্তান এবং তাঁর খোরপোষ চাইতে পারবেন তিনি৷ বিলে মৌখিক, লিখিত বা ইমেল, এসএমএস ও হোয়াট্যাপের মাধ্যমে ঘোষিত একতরফা তিন তালাক প্রথাকে বেআইনি বলা হয়েছে৷ যা বাতিল করতে হবে৷ তবে বুধবার এই বিল নিয়ে সরব হয় অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ড বা এআইএমডব্লিউপিএলবি৷ সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়, বিল কোরান-বিরোধী হলে, তারা তা মেনে নেবে না৷ বোর্ডের চেয়ারপার্সন শয়িস্তা অম্বর জানান, নিকান(বিবাহ) হল একটি চুক্তি৷ কেউ তা ভাঙলে শাস্তি পেতে হবে৷ তবে (প্রস্তাবিত বিল) যদি কোরান ও সংবিধান পরিপন্থী হয়, তাহলে কোনও মুসলিম মহিলা তা মেনে নেবেন না৷
বৃহস্পতিবার লোকসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পেশ করে এদিনটিকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কার প্রসাদ৷ তাৎক্ষণিক তিন তালাক বেআইনি, ফৌজদারি অপরাধের তকমা দিতে তৈরি বিল আইনে পরিণত করতে এদিন সংসদে বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী৷ আরজেডি, এআইএমআইএম, বিজেডি, অল ইন্ডিয়া মুসলিম লিগ সহ বেশ কয়েকটি দলের সদস্যের বিরোধিতার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত বিলটি পেশ করে তিনি বলেন, আজ এক ঐতিহাসিক দিন৷ ইতিহাস গড়লাম আমরা৷ মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিল নামে পেশ করা বিলটি শুধুমাত্র তাৎক্ষণিক তিন তালাক বা তালাক-ই-বিদ্দত প্রথার ক্ষেত্রে কার্যকর হবে৷ বিলে তালাক পাওয়া মহিলাকে নিজের ও নাবালক সন্তানদের জন্য পর্যাপ্ত খোরপোশ বা ভাতা চেয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানানোর ক্ষমতা দেওয়া হয়েছে৷ নাবালক সন্তানদের হেফাজতও চাইছে পারবেন তিনি৷ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট৷ প্রস্তাবিত বিলটি আইন হলে জম্মু ও কাশ্মীর বাদে দেশের বাকি রাজ্যে কার্যকর হবে৷ বিলে তাৎক্ষনিক তিন তালাক জামিন অযোগ্য অপরাধ বলা হয়েছে, যার সাজা হবে তিন বছর কারাবাস, জরিমানাও৷ লিখিত, মৌখিক ও ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ ইমেল, এসএমএস, হোয়াটস্যাপে, যে কোনও ভাবেই দেওয়া তাৎক্ষনিক তিন তালাক অন্যায়, বাতিল ধরা হবে বিলে৷ সুপ্রিমকোর্টের রায়ে বেআইনি ঘোষিত হলেও তাৎক্ষণিক তিন তালাক দেওয়া বন্ধ না হওয়ার আইন করে এই কুপ্রথা অবসানের উদ্যোগ, এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই আইনের সঙ্গে কোনও সম্প্রদায় বা ধর্মের ব্যাপার নেই, মহিলাদের সম্মান, ন্যয়বিচার দেওয়াই এর উদ্দেশ্য৷ প্রস্তাবিত আইন সংবিধানে সুরক্ষিত মৌলিক অধিকার লঙ্ঘিত হবে, বিরোধী শিবিরের একাংশের এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তিন তালাকের শিকার মহিলাদের মৌলিক অধিকার আছে কি নেই, সেটাই ঠিক করবে সংসদ৷ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষনিক তিন তালাকে ফৌজদারি অপরাধের স্বীকৃতি দিতে আনা বিলটি পাশ করার জন্য ঐকমত্য গড়ে তোলার কথা বলেছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বিজেপির সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান৷ বিলে মুসলিম মহিলাদের লিঙ্গ সাম্য, সম্মান, সুরক্ষা দিতে চাওয়া হয়েছে বলে জানান তিনি৷ তিনি আরও বলেন, আজ এক ঐতিহাসিক দিন৷ মোদী সরকার এমন এক বিল আনছে যার মাধ্যমে এক বিরাট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যসভায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে বিলের ওপর ঐকমত্য সগঠনের ব্যাপারে প্রশ্ণের উত্তরে তিনি বলেন, লোকসভায় বিলটি পাশ হয়েছে এখন সরকার সহমত তৈরির উদ্যোগ নেবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top