News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষার জন্য আন্দোলনে রাজা ও বিজেপিকে এক আসনে বসালেন জীতেন্দ্র চৌধুরী
Image

শিক্ষার জন্য আন্দোলনে রাজা ও বিজেপিকে এক আসনে বসালেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজন্য আমলে প্রজাদের শিক্ষার আঙ্গিনা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল৷ তিতন প্রথা থেকে ভূস্বামী প্রথার প্রসঙ্গ টেনে তোপ দাগেন গনমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ রাজন্য আমল থেকে গণতন্ত্রে উত্তরণ হলেও দেশের বর্তমান সরকার শিক্ষাকে গেরুয়াকরণের নীতি নিয়েই চলছে৷ বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনশিক্ষা সমিতির ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজাদের ও বিজেপিকে একই আসনে বসিয়ে বিঁধলেন তিনি৷ তাঁর কথায়, রাজন্য শাসিত ত্রিপুরায় শিক্ষার বেহাল দশার প্রতিবাদে চারের দশকে দূর্গা চৌধুরী পাড়ায় জন উন্নয়ন সমিতি গঠিত হয়েছিল৷

শ্রীচৌধুরী এদিন বলেন, রাজারা শিক্ষাভিমুখী না হলেও জাতি বিদ্বেষী ছিলেন না৷ কিন্তু দেশের সরকার ধর্ম ও জাতপাতের নামে সংকীর্ণ রাজনীতিতে মেতেছে৷ রাজ্যের সার্বভৌমত্ব বিখন্ডকারী, বিচ্ছিন্নতাবাদী উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির সাথে বিজেপি সখ্যতা গড়ে তুলেছে৷ তাদের সাথে সমঝোতা করে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত করতে চাইছে৷ মানুষ অভিজ্ঞতার নিরিখে আরো বেশি আসন ও ভোটে বামেদের ক্ষমতায় টিকিয়ে রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন জীতেন্দ্র চৌধুরী৷

জনউন্নয়ন সমিতির আন্দোলন বর্তমান কঠিন সময়ে দাঁড়িয়ে আরো জোরদার করার ডাক দেন জিএমপি সভাপতি৷ তিনি বলেন, দিল্লি থেকে সাম্প্রদায়িক উস্কানির নেতা আমদানি করে বিজেপির সস্তা রাজনীতি এরাজ্যের মানুষ মেনে নেবেন না৷ রক্ত ঝরিয়ে বামেরা রাজ্যের শান্তি কায়েম করেছে৷ বিভেদকামী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক অবরোধের আহ্বান জানিয়েছেন শ্রীচৌধুরী৷ ভারতের পূঁজিবাদীদের বন্ধু হিসেবে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top