News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের সফর, পর্যবেক্ষণে ভূপেন

রাহুলের সফর, পর্যবেক্ষণে ভূপেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাহুল গান্ধীর সফরের আগে মাঠের অবস্থা খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন কুমার ভোরা৷ আগরতলা বিমান বন্দর থেকে সোজা তিনি ছুটে যান উত্তর জেলায়৷ সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, এসসি সেলের সম্পাদক রতন দাস ও যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পুজন বিশ্বাস৷ ভূপেন ভোরার দাবি, সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ গুজরাটের অনেকেই তাই এবারের নির্বাচনে মুখ ঘুরিয়ে নিয়েছেন৷ তিনি জানান, ত্রিপুরায় জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসকে উজ্জীবিত করে প্রচারে ঝড় তুলবেন এআইসিসি সভাপতি রাহুল গান্ধী৷ নির্বাচনের জন্য গঠিত পাঁচটি কমিটির নেতৃত্বদের ভোটের রণকৌশল নির্ণয়ে ভুপেনবাবু বৈঠক করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top