News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-আইপিএফটি জোটের ফয়সালা এখন অমিত শাহের কোর্টে
Image

বিজেপি-আইপিএফটি জোটের ফয়সালা এখন অমিত শাহের কোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ জোট নিয়ে বিজেপি ও আইপিএফটি’র মধ্যে বৈঠক সফলতার পথে বলে জানা গেছে৷ কিন্তু, জোটের বিষয়ে ফয়সালা এখন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপর নির্ভর করছে৷ আসন্ন নির্বাচনে বিজেপি’র সাথে নির্বাচনী আঁতাতে পৃথক রাজ্যের দাবির কোন সম্পর্ক থাকবে না, তাতে আইপিএফটি সায় দিতে পারে৷ কিন্তু, এই দাবি থেকে পুরোপুরি সরবে না এনসি দেববর্মারা৷ তাতে, জোটের জটিলতা রয়েই যাবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল৷

গুয়াহাটিতে আইপিএফটি’র সঙ্গে বিজেপি’র জোট গঠন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে খবর৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিতে আগামী ৩ জানুয়ারি পুনরায় বৈঠকে বসবে দুই দল৷ দিল্লিতে বৈঠকটি হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সাথে আইপিএফটি’র৷

মঙ্গলবার রাতে আইপিএফটির সঙ্গে অসমের অর্থমন্ত্রী তথা রাজ্যে বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মার বৈঠক অনুষ্ঠিত হয়৷ গুয়াহাটির একটি অভিজাত হোটেলে আয়োজিত এই বৈঠকে প্রদেশ বিজেপি প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধরও উপস্থিত ছিলেন৷ বুধবার সকালেও একধাপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইপিএফটি নিজেদের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে এবং নিঃস্বার্থভাবেই তারা বিজেপি’র সঙ্গে জোট গঠনের বিষয়ে ইতিবাচক সায় দিয়েছে৷ আইপিএফটির রাজ্য সভাপতি নরেন্দ্রচন্দ্র দেববর্মা এবং সম্পাদক মেবারকুমার জমাতিয়া একটি অভিন্ন নূ্যনতম কর্মসূচি ঘোষণার প্রস্তাব অবশ্য দিয়েছেন৷ বিজেপি’র তরফে সংশ্লিষ্ট বিষয়ে আশ্বাস এখনও দেওয়া হয়নি৷ জানা গেছে, জোট গঠন নিয়ে কিংবা আসন সমঝোতার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আগামী ৩ জানুয়ারি দিল্লিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে জোট এবং আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে৷

তবে, তিপ্রাল্যান্ডের দাবি থেকে পুরোপুরি সরছে না আইপিএফটি৷ জোট গঠনের সাথে তিপ্রাল্যান্ডের দাবির কোন সম্পর্ক নেই৷ কিন্তু, এই ইস্যুতে আলাদাভাবে তাদের কর্মসূচী তারা চালিয়ে যেবে৷ রাজনৈতিক মহলের মতে, তিপ্রাল্যান্ডের দাবির সাথে জোটের কোন সম্পর্ক না থাকলেও, আইপিএফটি’র এই ইস্যুতে আলাদাভাবে কর্মসূচী জারি রাখা জোটের জটিলতা বাড়াবে৷

এবিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বিজেপি ও আইপিএফটি’র জোট নিয়ে চূড়ান্ত পরিণতি না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা সম্ভব নয়৷ তবে, তাদের মধ্যে জোট হচ্ছে তা হিসেবের মধ্যে রেখেই বামফ্রন্ট নির্বাচনী ময়দানে নেমেছে৷ তাঁর বক্তব্য, বিজেপি ও আইপিএফটি’র মধ্যে জোট হলে নির্বাচনের ফলাফলে তার কিছুটা প্রভাব পড়বে ঠিকই৷ কিন্তু, তাতে বামফ্রন্টের আখেরে কোন লোকসান হবে না৷

এদিকে, জোট নিয়ে আগামী ৩ জানুয়ারী দিল্লিতে চূড়ান্ত বৈঠক বিজেপি ও আইপিএফটি’র মধ্যে হবে ঠিকই৷ কিন্তু, জোট গঠন হলেও আসন বন্টন নিয়েও জটিলতা দেখা দিতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ জোট না হলে ৫৬টি আসনে প্রার্থী চূড়ান্ত বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে আইপিএফটি৷ ফলে, স্বল্প আসনে তাদের মন গলবে বলে মনে করছে না রাজনৈতিক মহল৷ অন্যদিকে, আইএনপিটি এবং এনসিটি’র জন্যও আসন ছাড়তে হবে বিজেপি’র৷ ফলে, আসন বন্টন বিজেপিকে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট ভাগাভাগি আটকাতে গিয়ে বিজেপি ক্রমশ চক্রব্যুহে ফেঁসে যাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top