নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর৷৷ বিষধর সর্প দংশনে প্রাণ গেল এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানার অধীন বিহারী পাড়ায়৷ মৃতের নাম প্রভাত দেববর্মা৷ তার মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে লাকড়ি সংগ্রহ করার জন্য প্রভাত দেববর্মা বাড়ি থেকে বের হয়ে পাশের জঙ্গলের উদ্দেশ্যে যায়৷ সন্ধ্যা হল, রাতও হয়ে সকাল হল, কিন্তু প্রভাত বাড়ি ফিরেনি৷ মঙ্গলবার সকাল থেকেই পরিবারের লোকজন খোঁজাখঁুজি শুরু করে৷ খঁুজতে গিয়ে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে অপেক্ষাকৃত জঙ্গলে প্রভাতের মৃতদেহ পরে থাকতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ ময়নাতদন্তের পর জানা গিয়েছে প্রভাত দেববর্মা সর্প দংশনে প্রাণ হারিয়েছেন৷ মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ প্রভাতের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

সর্প দংশনে যুবকের মৃত্যু
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















