News Flash

  • Home
  • Uncategorized
  • নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনাবাহিনীর, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত
Image

নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনাবাহিনীর, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

জম্মু, ২৭ ডিসেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| বুধবার সকাল ৯টা নাগাদ আচমকাই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| প্রায় ঘন্টাখানেক ধরে, সকাল ১০টা পর্যন্ত চলে গুলির লড়াই| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

সেনাবাহিনী সূত্রের খবর, বুধবার সকাল ৯টা নাগাদ নৌশেরা সেক্টরের বাবা খোরি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| প্রায় এক ঘন্টা ধরে, সকাল ১০টা পর্যন্ত চলে গুলির লড়াই| এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই|

উল্লেখ্য, গত শনিবার, ২৩ ডিসেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর কেরি সেক্টরে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| আচমকা হামলায় শহীদ হন ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ ৪ জন জওয়ান| আহত হয়েছিলেন এক জন| আবার ২৫ ডিসেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশনে খতম হয়েছে ৩ পাক সেনা| এখানেই শেষ নয়, গত ২৪ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তানি সৈন্য| সেনা বাহিনী সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ৮৮১ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী| গত ৭ বছরের মধ্যে যা সর্বোচ্চ|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top