News Flash

  • Home
  • Uncategorized
  • জোটে আগ্রহ, গুয়াহাটিতে হিমন্ত সকাশে আইপিএফটির পাঁচ নেতা
Image

জোটে আগ্রহ, গুয়াহাটিতে হিমন্ত সকাশে আইপিএফটির পাঁচ নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ জোট গঠনে আগ্রহ দেখিয়ে আগরতলা থেকে গুয়াহাটি উড়ে গেলেন আই পি এফ টি’র পাঁচ নেতা৷ তবে এ ব্যাপারে আইপিএফটি নেতাদের কেউই সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলতে নারাজ৷ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মূহল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি’র সঙ্গে বিজেপি’র জোট গঠনের প্রাথমিক স্তরের আলোচনা ব্যর্থ হয়েছে৷ কিন্তু এখন আবার আইপিএফটি সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করেছে৷ গত দুদিন ধরে তাঁরা বিজেপি’র নির্বাচনী প্রভারী অসমের অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন৷ জানা গেছে, ত্রিপুরার স্থানীয় নেতাদের আড়াল করে এই আলোচনার চেষ্টা ঘিরে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে আইপিএফটি’র পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গুয়াহাটির উদ্দেশ উড়ে গেছেন৷ আজ রাতেই তারা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে জোট গঠন সংক্রান্ত বিষয় নিয়ে খানাপাড়া একটি হোটেলে আলোচনা করবেন বলে জানা গেছে৷ আইপিএফটি’র নেতারা সোমবার রাতেও গুয়াহাটি যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে পারেননি৷ কিন্তু আজ তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে তাঁরা গুয়াহাটি উড়ে গেছেন৷ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ণের উত্তরে বিমানবন্দর থেকে পার্টির সম্পাদক মেবারকুমার জামাতিয়া বলেন, তাঁরা গুয়াহাটি যাচেছন৷ জোট সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে৷ দলের তরফ থেকে কিছু প্রস্তাব রাখা হবে৷ আর তার উপর ভিত্তি করেই আলোচনা হবে৷ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন৷ উল্লেখ করা যেতে পারে, পৃথক রাজ্যের দাবিতে অনড় আইপিএফটি ইতিপূর্বে আলোচনা শুরুর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পৃথক রাজ্যের দাবির যৌক্তিকতা বিচার করাদ্দর জন্য একটি মডালিটি কমিটি গঠন করার দাবি করেছিল৷ এ ধরনের কোনও কমিটি গঠন না করা হলে জোট নিয়ে আলোচনায় তাঁরা যাবে না বলেও স্পষ্ট বয়ান দিয়েছিল৷ কিন্তু আচমকা তাঁরা তাঁদের পূর্ব অবস্থান থেকে সরে এসে বিজেপি’র সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাতে শুরু করেছে৷
এদিকে, বামেদের গণমুক্তি পরিষদের দখলে বর্তমান সময়ে ৯৯ শতাংশ আসন৷ বিরোধী রাজনৈতিক দল হিসাবে রাজ্য ভাগের দাবীর সমর্থনে আই পি এফ টি’র এন সি গোষ্ঠী মজবুত ভিত তৈরী করে নিয়েছে৷ বিভিন্ন সময়ে এন সি গোষ্ঠী নেতাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে মাঠঘাট কাপিয়েছে শাসক দল৷ বিগতদিনে জাতীয় সড়ক অবরোধ, উলঙ্গ নৃত্যের উন্মাদনায় সাধারণ মানুষের মধ্যে তিক্তাতাও রয়ে গিয়েছে৷ এই উদ্ভট পরিস্থিতিতে রাজ্য ভাগ করে বিচ্ছিন্নতার দাবীদারদের সঙ্গে জোট করলে বিজেপি’র ভরাডুবি হবে, বলাই বাহুল্য৷
বিভাজন নীতি এবং উগ্র ধর্মান্ধতা নিয়ে বামেরা বিজেপি বিরোধী প্রচার করছেন৷ প্রদেশ নেতাদের কোন রণনীতি পাহাড়ে সংগঠন বিস্তারে প্রত্যাশা পূরণে ব্যর্থ৷ মোদীর সফরের প্রাকলগ্ণে নেডার চেয়ারম্যানের এন সি’দের দাবীর সঙ্গে আপোষ করার রণকৌশল? নাকি সরে গিয়ে মাস্টার স্ট্রোক খেলবেন, রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top