News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার দাপট অব্যাহত, দিল্লিতে বাতিল ১৮টি ট্রেন
Image

ঘন কুয়াশার দাপট অব্যাহত, দিল্লিতে বাতিল ১৮টি ট্রেন

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় নাজেহাল দশা রেল যাত্রীদের। বুধবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে রাজধানী দিল্লিতে। অন্যান্য দিনের মতোই এদিন সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া ছিল রাজধানী দিল্লি সহ গোটা এনসিআর। রেল সূত্রের খবর, ঘন কুয়াশার জেরে ৩০টি ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। ১৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ৬টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

এই পরিস্থিতিতে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে। তার ফলে সিগন্যাল দেখা যাচ্ছে না। ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। সেটা এড়াতে এই সিদ্ধান্ত রেলের| অন্যদিকে, অতিরিক্ত শীতের কারণে বায়ু দূষণের মাত্রা আরও বেশি বৃদ্ধি পেয়েছে দিল্লিতে। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top