News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ
Image

রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ

শ্রীনগর, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| শীতে কাবু লেহ, লাদাখ, কার্গিল এবং শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস| রবিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লেহ এবং লাদাখেও| লেহ-তে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১২.৭ ডিগ্রি সেলসিয়াস|

সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস| আবহওয়া দফতরে সূত্রের খবর, ২৫ ডিসেম্বর রাতে দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস| কোকেরনাগ-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৬ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহের কামড়ে গত এক মাসেরও বেশি সময় ধরে জবুথবু ভূস্বর্গের মানুষজন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top