News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের শেষে ৩৪ হাজার ছাড়াল সেনসেক্স, নতুন রেকর্ড গড়ল নিফটিও
Image

বছরের শেষে ৩৪ হাজার ছাড়াল সেনসেক্স, নতুন রেকর্ড গড়ল নিফটিও

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষে নতুন রেকর্ড গড়ল মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি। প্রথমবার ৩৪ হাজারের গন্ডি টপকাল সেনসেক্স। একইভাবে রেকর্ড গড়েছে নিফটিও। মঙ্গলবার বাজার খোলার পর ৩৪ হাজারের গন্ডি টপকে ৩৪,০০৫.৩৭-তে পৌঁছায় সেনসেক্স। পাশাপাশি পাল্লা দিয়ে উপরে উঠে নিফটি পৌঁছায় ১০,৫১৫ পয়েন্টে। বিনিয়োগকারীদের ভরসা থাকায় শেয়ার স্টক কেনায় আগ্রহও দেখা যায়। সেজন্যই শেয়ার সূচক উপরে উঠছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গত কয়েকদিন ধরেই ৩৪ হাজারের কাছাকাছি ছিল সেনসেক্স। শুক্রবারও ঘরোয়া বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার আগ্রহ দেখা গিয়েছিল। এছাড়া টেকনলজি, অয়েল অ্যান্ড গ্যাসের মতো কিছু স্টকের দর ছিল চোখা লাগার মত। রিপোর্ট বলছে, ওইদিন ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা শেয়ার কিনেছে ১০৭.৮৭ কোটি টাকার। যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের শেয়ার স্টক ক্রয়ের মূল্য ৩৭১.৫৩ কোটি টাকা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top