News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান থেকে ফিরে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুলভূষণের মা ও স্ত্রী
Image

পাকিস্তান থেকে ফিরে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুলভূষণের মা ও স্ত্রী

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): পাকিস্তান থেকে ফিরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করলেন কুলভূষণ যাদবের মা ও স্ত্রী | মঙ্গলবার বিদেশমন্ত্রীর দেখা হয় পাকিস্তানে বন্দী থাকা প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর ।

সোমবারই পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌ কমান্ডার কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন তাঁর মা ও স্ত্রী | পাক বিদেশমন্ত্রকের আগা শাহী ব্লকে কাঁচের দেওয়ালের ভিতর থেকে দেখা করতে দেওয়া হয় কুলভূষণকে । আজ সকালে পাকিস্তান থেকে দেশে ফেরেন কুলভূষণের মা ও স্ত্রী। এরপরই দিল্লিতে বিদেশমন্ত্রীর বাড়িতে দেখা করেন তাঁরা । ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর ও বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ।

গত বছরের ৩ মার্চ গ্রেফতার হওয়ার পর এই প্রথম পরিবারের সদস্যদের মুখোমুখি হলেন তিনি। ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিং-কে সঙ্গে নিয়ে কুলভূষণের সঙ্গে দেখা করতে যান তাঁর স্ত্রী চেতানুকুল যাদব ও মা অবন্তী যাদব । পাক টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, পাক জেলে বন্দি কুলভূষণের মা ও স্ত্রী বিদেশমন্ত্রকের মূল ভবনে ঢুকছেন, তারপর সেখানকার দরজা বন্ধ হয়ে যায় । পাকিস্তানের সময় দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ তাঁদের সাক্ষতপর্ব শুরু হয়।পাক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় কাঁচের দেওয়ালের ভিতর থেকে দেখা করতে দেওয়া হয় কুলভূষণকে। প্রায় ৩০ মিনিট ইন্টারকমে কথা হয় তাঁদের।

যদিও তাঁদের মাঝে কাঁচের দেওয়াল রাখায় প্রশ্ন ওঠে সাক্ষাতের পদ্ধতি নিয়ে। এবিষয়ে পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়ল বলেন, “নিরাপত্তার কারণে কাঁচের দেওয়াল ছিল। আমরা আগেই তাঁদের বলেছিলাম যে, আপনারা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু সেখানে নিরাপত্তার বাধা থাকবে।” তিনি আরও বলেন, “ইসলামাবাদ কুলভূষণ যাদবকে ভারতের সন্ত্রাসের মুখ হিসাবে বিবেচনা করে। বিশেষ করে পাকিস্তানের মধ্যে চলা সন্ত্রাসবাদ।”

সাংবাদিক বৈঠকে পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, কুলভূষণ যাদব স্বীকার করছেন, ২ বছর আগে তিনি ইরান থেকে পাকিস্তানে প্রবেশ করেন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, মা ও স্ত্রীর সঙ্গে সাক্ষাতের কিছু আগেই ভিডিওটি করা হয়। ভিডিওতে কুলভূষণ যাদবকে বলতে শোনা যাচ্ছে, পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করেছিলেন। পাকিস্তান সেই অনুরোধ মেনে নেওয়াতে তিনি কৃতজ্ঞ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top