News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় মৃত ৩২
Image

ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় মৃত ৩২

সানা, ২৬ ডিসেম্বর (হি.স.): ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় মৃত্যু হল কমপক্ষে ৩২ জনের।ইয়েমেনের রাজধানীর নিকটবর্তী এলাকা, আল-হুদায়াদা এবং দামরে বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরা।

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের বিমান থেকে নিক্ষেপ করা বোমায় সানা শহরের কাছে আসের নামে একটি শহরে একটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাড়ির ভিতরে থাকা ৯ জনের মৃত্যু হয়। মৃত্যু হয় ২ পথচারীরও। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আল-জেরাহি শহরে একটি বাসকে নিশানা করে দু’বার বিমান হামলা হয়। তাতেও মৃত্যু হয় ৯ জনের। এছাড়া আল-হুদায়াদায় নিক্ষেপ করা বোমায় ৮ জন স্থানীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি সাবা নামক স্থানীয় সংবাদসংস্থার। দামর প্রদেশে শুল্ক দপ্তরের প্রধান কার্যালয়ের কাছে হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫ জন আহত হয়েছেন বলেও খবর প্রকাশ করেছে সাবা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top