News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোচের দায়িত্ব গ্রহণের ইচ্ছাপ্রকাশ শেন ওয়ার্নের
Image

অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোচের দায়িত্ব গ্রহণের ইচ্ছাপ্রকাশ শেন ওয়ার্নের

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোচের দায়িত্ব গ্রহণের ইচ্ছাপ্রকাশ করলেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন৷ অস্ট্রেলিয়া কোচ ডারেন লেম্যানের ঘোষণার একদিন পরেই ইচ্ছাপ্রকাশ ওয়ার্নের৷

২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন লেম্যান৷ সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সফল অজি কোচ৷ আর মঙ্গলবার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে ওয়ার্ন বলেন, ‘আমি যে কোনও দেশের কোচ হতে চাই৷ অবশ্যই অস্ট্রেলিয়াকে কোচিং করানোর সুযোগ পেলে তা ভাল৷ তবে জাতীয় দল ছাডা়ও অস্ট্রেলিয়ার সাপ্লাই-লাইন তুলে আনার ক্ষেত্রেও আমি কাজ করতে চাই৷’ দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া কিংবদন্তি লেগ-স্পিনার আরও জানান, ‘এখন প্রচুর ভাল কোচ রয়েছে৷ ব্যাটিং ও বোলিং কোচ হিসেবেও অনেকে ভালো কাজ করছে৷ প্রস্তাব পেলে ভেবে দেখব৷ লেম্যান গুডবাই বললে আমি দায়িত্ব নিতে রাজি৷’ ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন কিংবদন্তি অজি লেগ-স্পিনার৷

যদিও ওয়ার্নের কোচিং অভিজ্ঞতা নতুন নয়৷ ২০০৭ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের হয়ে কোচের দায়িত্ব সামলেছেন ওয়ার্ন৷ ২০১৪ বাংলাদেশে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের মেন্টর হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই লেগ-স্পিনার৷ এছাড়া আইপিএল-এ রাজস্থান রয়্যালসে কোচ-অধিনায়কের দায়িত্বে ছিলেন ওয়ার্ন৷ তবে লেম্যানের উত্তরসূরি হিসেবে তাঁকে লড়তে হবে অস্ট্রেলিয়ার সহকারি কোচ ডেভিড সকার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top