News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের দারভাঙ্গা ও পূর্ণিয়া পেতে চলেছে নতুন বিমানবন্দর, দাবি নীতীশ কুমারের
Image

বিহারের দারভাঙ্গা ও পূর্ণিয়া পেতে চলেছে নতুন বিমানবন্দর, দাবি নীতীশ কুমারের

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর বিহারের দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় এবার বিমানবন্দর তৈরি করা হবে। রবিবার এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় বিমানবন্দর তৈরি করা হবে। এই বিষয়ে কেন্দ্রকে জমি দেবে রাজ্য সরকার। রাজধানীর দিল্লির তালকোটরায় স্টেডিয়ামে অখিল ভারতীয় মিথিলা সঙ্ঘের এক সভায় অংশগ্রহণ করে নীতীশ কুমার এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভা অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মিথিলা অঞ্চলের ভাষা, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যকে আরও বেশি উন্নত করার জন্য সবরকমের প্রচেষ্টা করব। পাটনা বিমানবন্দরের নতুন ট্যাঁরমিনালে করে মিথিলার মধুবনি ছবি বসানো হয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘উড়ে দেশ কা আম নাগরিক’ প্রকল্পে দেশের সমস্ত মানুষকে বিমানে চড়াতে চাইছে । সেই অনুযায়ী দেশের টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র। কিন্তু এটা এখনও স্পষ্ট নয় ‘উড়ে দেশ কা আম নাগরিক’ প্রকল্পের মাধ্যমেই দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় বিমানবন্দর গড়ে তোলা হবে কিনা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top