News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ব্যাপক কর্মসূচী রাহুলের
Image

ত্রিপুরায় ব্যাপক কর্মসূচী রাহুলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ কংগ্রেস দলের দুঃসময়ে স্বার্থের জন্য দলবদল করেছেন বিধায়ক ও পুর পারিষদ৷ দলত্যাগীদের ভুলেও ভাববেন না জাতীয় কংগ্রেস দুর্বল হয়েছে৷ গুজরাটে মোদির বিজয়রথ নৈতিকভাবে আটকে দিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ত্রিপুরায় বাম ও বিজেপির রথ পাকাপোক্তভাবে আটকাতে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে রাহুলের সফর চূড়ান্ত হয়েছে৷ রবিবার কামিনী কুমার সুকলে আয়োজিত সদর জেলা যুব কংগ্রেসের সম্মেলনে এমনটাই দাবি করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়৷
চবিবশ বছর রাজ্যে শাসক সিপিএমকে ক্ষমতায় এনেছে বাকাপথে দলত্যাগী কংগ্রেসী নেতারা৷ দলবদল করতেই নাম না করে সবাইকে একহাত নিয়েছেন পিসিসি সহ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷ গত নির্বাচনে কংগ্রেস দলের ৪৬ শতাংশ ভোট এখনো সংরক্ষিত বলে আত্মসন্তোষ ব্যক্ত করেছেন তিনি৷ তাঁর মতে, কালোধন ফেরানো, বেকারদের কর্মসংস্থান, নোটবন্দি, জিএসটি মোদির তুঘলকি সিদ্ধান্ত৷ ক্ষতি হয়েছে ভারতের অর্থ ব্যবস্থার৷
সদর জেলা যুব কংগ্রেস সম্মেলনে যুব তৃণমূলের সম্পাদক অনির্বান সাহা, ছাত্রনেতা প্রীতম সাহাদের যোগদানে দল ক্রমশ মজবুত হয়ে উঠবে বলেও দাবি করেছেন তিনি৷ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি শান্তনু সাহা, সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস, মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, এন এস ইউ আই এর রাজ্য কো-অর্ডিনেটর রামু দাস, পুর পারিষদ রত্না দত্ত, মহিলা নেত্রী বাসনা দেবনাথ, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top