News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেনের অাগে আবুধাবিতে প্রদর্শনী ম্যাচে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস
Image

অস্ট্রেলিয়ান ওপেনের অাগে আবুধাবিতে প্রদর্শনী ম্যাচে কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস

নিউ ইয়র্ক, ২৫ ডিসেম্বর (হি.স.) : ফের অস্ট্রেলিয়ান ওপেনেই ফিরছেন সেরেনা উইলিয়ামস৷ এই প্রতিযোগিতামূলক টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার পর পেশাদার টেনিস থেকে মাতৃত্বকালীন অবসরে নিয়েছিলেন সেরেনা৷ আগামী অস্ট্রেলিয়ান ওপেনেই কোর্টে ফিরে বৃত্তটা পূর্ণ করবেন বলে জানিয়েছিলেন তিনি৷ তার প্রস্তুতি হিসেবে আবুধাবিতে মুবাদালা প্রদর্শনী ম্যাচে কোর্টে নামছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন টেনিস তারকা সেরেনা৷

মেলবোর্ন পার্কে খেলতে নামার আগে এই প্রদর্শনী ম্যাচে খেলতে নামার অাগে মরশুমের প্রথম গ্র্যান্ড স্লামের আসরে নেহাৎ অপ্রস্তুত অবস্থায় অংশ নিতে চাননা তিনি৷ তাই তার আগে কয়েকটা ম্যাচ খেলে নিজের বর্তমান পরিস্থিতি যাচাই করে নিতে তৎপর উইলিয়ামস৷

২০১৭-র অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে দীর্ঘ ১১ মাস প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে রয়েছেন সেরেনা৷ ৩০ ডিসেম্বর ফরাসি ওপেনজয়ী লাটভিয়ান তরুণি জেলেনা ওস্তাপেঙ্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন করে যাত্রা শুরু করবেন ৩৬ বছরের সেরেনা৷ এই প্রথমবার প্রদর্শনী এই ইভেন্টটিতে মেয়েরা অংশগ্রহণ করতে চলেছে৷ এর আগে কেবল পুরুষ তারকারাই আবুধাবির কোর্টে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি নিতেন৷ নিজের কাম ব্যাক মঞ্চে প্রথম মেয়ে হিসেবে খেলতে নামার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি বলেও তিনি বলেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top