News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর
Image

শৈত্যপ্রবাহে কাঁপছে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের মধ্যে দিয়ে রবিবার সকালটা শুরু করল জম্মু। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে রাজ্যের রিয়াসি জেলার কাটরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে অবস্থিত বানিহালে তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী সপ্তাহেতেও এই পরিস্থিতির কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে শৈত্যপ্রবাহ অব্যহত কাশ্মীরে। শনিবার রাতে উপত্যকার লাদাখ অঞ্চলের কার্গিল ছিল গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শীতল এলাকা। পারদের কাঁটা সেখানে নেমে দাঁড়িয়েছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও লে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তর কাশ্মীরের গুলমার্গ, কুপওয়ারা, পহেলগামে তাপমাত্রা যথাক্রমে মাইনাস ৫.৬, মাইনাস ২.৫, মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কাশ্মীরের কাজিগাণ্ডে তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য কাশ্মীরে এখন চিলাই কানাল চলছে। যার অর্থ আগামী ৪০ দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ চলবে। এর ফলে রবিবার সকাল থেকে জনজীবন বিপর্যস্ত গোটা রাজ্যে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top