News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ কেন্দ্রের কোর্টে বল ছুড়ে দিল রাজ্য
Image

সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ কেন্দ্রের কোর্টে বল ছুড়ে দিল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ নির্ভর করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে সিদ্ধান্ত নেবে তার উপর৷ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর রাজ্য শিক্ষাদপ্তর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠাবে৷ মন্ত্রকের তরফে জবাবের উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে৷ শনিবার মহাকরণে সর্বশিক্ষার শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদের একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷
এবিষয়ে বৈঠক শেষে সর্বশিক্ষার শিক্ষক বাস্তব দেববর্মা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সাথে আজ মহাকরণে দীর্ঘ ১ ঘন্টা তাঁদের নিয়মিতকরণের বিষয়ে বৈঠক হয়েছে৷ বৈঠকে শিক্ষামন্ত্রীকে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করণের জোরালো দাবি জানানো হয়েছে৷ বাস্তব দেববর্মা জানান, শিক্ষামন্ত্রী আগামী ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করণের বিষয়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন৷ সাথে তিনি আরো জানিয়েছেন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উত্তরের উপর সর্বশিক্ষার শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করবে৷ বাস্তববাবু জানান, শিক্ষামন্ত্রী বলেছেন রাজ্য সরকার তাদের প্রতি সহানুভুতিশীল৷ এদিকে সর্বশিক্ষার শিক্ষকদের বেতনের টাকা রাজ্য বাজেট থেকে ব্যয় করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোন আপত্তি রয়েছে কিনা তা এদিন সর্বশিক্ষার শিক্ষকদের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন৷ বাস্তববাবু বলেন, শিক্ষামন্ত্রী তাদের জানিয়েছেন দেশের অন্যান্য রাজ্য নিজেদের বাজেট থেকে সর্বশিক্ষার শিক্ষকদের বেতনের টাকা বরাদ্দ করলে ত্রিপুরা সরকারও এই পদক্ষেপ নিতে পারে৷ তবে, সমস্তকিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর৷
বাস্তববাবু জানান, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে পুরোপুরি সন্তুষ্ট হয়নি৷ তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু আজ বৈঠকে তাঁর প্রতিশ্রুতি কেবল সান্তনা বলেই মনে হয়েছে৷ বাস্তববাবু জানান, নিয়মিতকরণের দাবি আদায়ে খুব শীঘ্রই মহাকরণ অভিযান সংগঠিত করবে সর্বশিক্ষার শিক্ষকরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top