News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বাসের সাদি পশু বোঝাই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৬
Image

উত্তরপ্রদেশে বাসের সাদি পশু বোঝাই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৬

বাদাউন, ২৪ ডিসেম্বর (হি.স.): গবাদি পশু বোঝাই একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষে নিহত ১ ও আহত ৬। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে উজহানি থানার পুলিশ আধিকারিক রাজীব কুমার শর্মা জানিয়েছেন, অতিরিক্ত কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে এবং তার ফলেই এই উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসের সঙ্গে গবাদি পশু বোঝাই গাড়িটির সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন দুর্ঘটনার ফলে গবাদি পশু বোঝাই গাড়িটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে মৃতের পরিচয় জানতে পারা গিয়েছে। মৃতের নাম সাত্তার (২৭)। ওই ব্যক্তি গবাদি পশু বোঝাই গাড়ির চালক। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে মামলা রজু করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top