News Flash

  • Home
  • Uncategorized
  • শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন কলকাতাতেও আনছে ভারতীয় রেল
Image

শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন কলকাতাতেও আনছে ভারতীয় রেল

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের পর এবার কলকাতাতেও শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল। তাই এবার শুধু দূরপাল্লার ট্রেনে নয়, এবার লোকাল ট্রেনেও পেতে পারেন শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধে। মুম্বইয়ের পথ ধরে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও সেকেন্দ্রাবাদে এই সুবিধা লোকাল ট্রেন আনছে ভারতীয় রেল। অল্পদিনের মধ্যেই মুম্বই শহরতলীতে চলবে ১২ কামরার এসি ট্রেন। রেল জানিয়েছে, মুম্বইয়ের পাশাপাশি কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও সেকেন্দ্রাবাদে লোকাল ট্রেনের খোলনলচে বদলে দিতে চলেছে তারা। এই সুবিধার পাশাপাশি থাকছে স্বয়ংক্রিয় দরজাও।

রেল মন্ত্রক সূত্রে খবর, ২০১৯-২০২০-র মধ্যে সমস্ত নতুন ইএমইউ ট্রেন শীতাতপনিয়ন্ত্রিত হয়ে যাবে। থাকবে স্বয়ংক্রিয় দরজাও। এসি ট্রেনের সঙ্গে এখনকার নন এসি ট্রেনও আগের মতই চলবে, তবে দু’রকম ট্রেনের ভাড়া আলাদা আলাদা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে অাগামীকাল ২৫ ডিসেম্বর বা অাগামীবছরের পয়লা জানুয়ারি মুম্বইয়ের চার্চগেট ও বরিভলির মধ্যে যাতায়াত শুরু করবে প্রথম এসি লোকাল ট্রেন।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top