News Flash

  • Home
  • Uncategorized
  • দলত্যাগের দায়ে রতন নাথ ও হিমানী দেববর্মার সদস্যপদ খারিজের আবেদন প্রদেশ কংগ্রেসের
Image

দলত্যাগের দায়ে রতন নাথ ও হিমানী দেববর্মার সদস্যপদ খারিজের আবেদন প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ বিধায়ক রতনলাল নাথের বিধানসভার সদস্যপদ খারিজের জন্য অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছে কংগ্রেস৷ একই সঙ্গে আগরতলা পুর নিগমের সদস্যা হিমানী দেববর্মার সদস্যপদও খারিজের দাবি জানিয়েছে দল৷ বিজেপিতে যোগ দেওয়ার জন্যই বিধায়ক রতনলাল নাথ এবং পুরনিগমের কাউন্সিলার হিমানী দেববর্মার সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছে কংগ্রেস৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷
বিধায়ক রতনলাল নাথের নেতৃত্বে শুক্রবার হিমানী দেববর্মা সহ বেশ কয়েকজন প্রদেশ কংগ্রেস সদস্য, মহিলা কংগ্রেস সদস্য এবং কংগ্রেস সেবাদলের পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন৷ এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে শামিল হয়েছেন তাঁদের বিরুদ্ধে দলের সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তবে তাঁদের এ ধরনের পদক্ষেপে দল দুর্বল হবে না বলে দাবি করেছেন তিনি৷
এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী ভৌমিক বলেন, রতনলাল নাথের বিধানসভার সদস্যপদ খারিজের জন্য ইতিমধ্যেই অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ একই সঙ্গে আগরতলা পুর পরিষদের কংগ্রেস সদস্য হিমানী দেববর্মার সদস্যপদ খারিজের জন্যও মেয়রের কাছে আবেদন জানানো হবে৷ তিনি বলেন, রতনলাল নাথের সঙ্গে বিজেপিতে যোগদানকারী প্রদেশ সদস্য সত্যব্রত রায়, গৌতম দেববর্মা, বিবেক রায় ও তপন সাহাকে ছয় বছরের জন্য দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেস থেকে বহিস্কার করা হয়েছে৷
শ্রী ভৌমিক বলেন, রতন লাল নাথ কংগ্রেস ত্যাগ করেছেন, একই সঙ্গে হিমানী দেববর্মাও দল ত্যাগ করেছেন৷ তাঁরা উভয়েই কংগ্রেসের প্রতিনিধি হিসাবে সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ তাই নিয়ম অনুযায়ী তাঁদের সদস্যপদ খারিজ করতেই হবে৷ উল্লেখ্য, মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে পাঁচবারের বিধায়ক রতনলাল নাথ আজই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷ অতীতে তিনি বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছিলেন৷ অন্যদিকে, হিমানী দেববর্মা আগরতলা পুর নিগমের ২২ নং ওয়ার্ডের টানা দু-বারের সদস্যা এবং প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী৷
এদিন শ্রী ভৌমিক বলেন, ক্ষমতার লোভেই রতনবাবুরা বিজেপিমুখী হয়েছেন৷ রাজ্যবাসীর স্বার্থে নয়, নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই তাঁরা কংগ্রেস ছেড়েছেন৷ কিন্তু, তাতে কংগ্রেসের উপর কোন প্রভাব পরবেনা৷ তিনি বলেন, নির্বাচনের আগে বহু দলত্যাগিরা কংগ্রেসে ফিরে আসবেন৷ এদিকে আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস বলেন, টুজি স্পেক্ট্রাম মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস হওয়ার ঘটনায় প্রমানিত হয়েছে কংগ্রেস দুর্নীতি করেনি৷ তাঁর দাবি, টুজি স্পেক্ট্রাম ইস্যুতে কংগ্রেস চক্রান্তের শিকার হয়েছে৷ তবে, এখন দেশবাসীর কাছে সমস্তকিছু জলের মত পরিস্কার হয়ে গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top