News Flash

  • Home
  • Uncategorized
  • জোট নিয়ে বিজেপির সাথে আঞ্চলিক দলগুলির ১ম দফার আলোচনা নিষ্ফলা
Image

জোট নিয়ে বিজেপির সাথে আঞ্চলিক দলগুলির ১ম দফার আলোচনা নিষ্ফলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ আসন্ন নির্বাচনে আসন বন্টন নিয়ে দর কষাকষি শুরু হয়ে গেছে৷ মূলত, বিজেপির সাথে রাজ্যের উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির জোট গঠনের ইস্যুতে আসন বন্টন নিয়েও আলোচনা শুরু হয়েছে৷ শুক্রবার বিজেপির ভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের সাথে আইএনপিটি, এনসিটি এবং আইপিএফটির বৈঠক হয়েছে৷ বৈঠকে কোন রফা না হলেও উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির নিজস্ব দাবিদাওয়া এবং আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের খবর, আইপিএফটির পৃথক রাজ্যের দাবী কোনও ভাবেই মানা হবে না, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তা এনসি দেববর্মাদের জানিয়ে দিয়েছেন৷ এদিকে, আইএনপিটি ও এনসিটি পৃথক রাজ্যের দাবীর প্রতি সহমত পোষণ করে না, সেকথা রাম মাধবকে জানিয়েছে৷ তবে, অভিন্ন নূ্যনতম কর্মসূচীর প্রতি বিজেপি সহমত পোষণ করলে তবেই জোটে রাজি বিজয় রাঙ্খল ও অনিমেশ দেববর্মা এদিন রাম মাধবকে জানিয়েছেন৷ ২৭ ডিসেম্বর হিমন্ত বিশ্বশর্মা রাজ্যে আসার পর জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top