নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর(হি.স.): চলতি সপ্তাহের শুরুতে দিল্লির রেল পরিষেবা যে চিত্র ছিল। সপ্তাহের শেষেও তার কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না। শৈত্য প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে রেল পরিষেবা বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। অন্যান্য দিনের মতোই এদিক সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া ছিল রাজধানী দিল্লিসহ গোটা এনসিআর। এর ফলে শনিবার সকালে ব্যহত হয় রেল পরিষেবা। রেল দফতর সূত্রে জানানো হয়েছে ঘন কুয়াশার জেরে ৩৪ টি ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। ১৫ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। চারটি ট্রেনের সময় সূচি রদবদল করা হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। বহু যাত্রী নিজেদের গন্তব্যে পৌছতে পারেনি। অনেককে আবার রাত কাটাতে হয়েছে স্টেশন চত্বরে। ফলে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তৈরি হয়েছে অসন্তোষ। এই পরিস্থিতি রেল দফতর সূত্রে বলা হয়েছে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে। তার ফলে সিগন্যাল দেখা যাচ্ছে না। ফলে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। সেটা এড়াতে এই সিদ্ধান্ত রেল দফতরের। অন্যদিকে অতিরিক্ত শীতের জেরে বায়ু দূষণের মাত্রা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিন আবহাওয়া দফতর সূত্রে দাবি করা হয়েছে সকাল ৮:৩০ পর্যন্ত বাতাসে আদ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১৪ মধ্যে ওঠানামা করেছে। রবিবারেও পরিস্থিতির কোন বদল হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিল্লি ছাড়াও উত্তর ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশে শৈত্যপ্রবাহ ব্যপক আকার ধারণ করেছে। রেলসহ বিমান ও সড়ক পরিবহণ ব্যবস্থা ব্যহত হচ্ছে। এমন পরিস্থিতিতে দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য রেল স্টেশনগুলিতেও একই ছবি ধরা পড়েছে।

ঘন কুয়াশার জেরে রেল পরিষেবা বিপর্যস্ত রাজধানী দিল্লিতে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















