News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পাঁচ
Image

যুবতিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পাঁচ

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : ফের ২০ বছরের এক যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির জাহাঙ্গীরপুরির। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। প্রাপ্তবয়স্ক প্রমাণিত হলে শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়।

নির্ভয়াকাণ্ডের পাঁচ বছর পূর্তির রাতেই দিল্লির শালিমার বার্গের একটি পার্কে যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে। ঘটনার পাঁচদিন কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। অভিযোগ, বুধবার রাত ১০টা নাগাদ ওই যুবতিকে জাহাঙ্গীরপুরি এলাকায় পুরসভার একটি আবর্জনা ফেলার জায়গার পাশে নিয়ে যায় ওই পাঁচজন। প্রাণে মারার হুমকি দিয়ে গণধর্ষণ করা হয় তাকে।

বৃহস্পতিবার ওই যুবতি তার এক আত্মীয়কে ঘটনার কথা জানায়। হাসপাতালে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয়। এরপরই থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। যুবতির বয়ান অনুযায়ী, ওই পাঁচজন তার বাড়ির পাশেই থাকত। পড়াশোনা ছেড়ে ওই আবর্জনা ফেলার জায়গাতেই পার্ট টাইম কাজ করত তারা। যুবতির বয়ানের ভিত্তিতেই ওই পাঁচজনকে আটক করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top