News Flash

  • Home
  • Uncategorized
  • ফের উত্তাল হল সংসদের দুই কক্ষই, ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাজ্যসভা
Image

ফের উত্তাল হল সংসদের দুই কক্ষই, ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রসঙ্গে মন্তব্যের জেরে শুক্রবারও বিরোধীদের তুমুল হট্টগোলে উত্তাল উঠল সংসদের দুই কক্ষই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবি তুলে কংগ্রেস সাংসদদের তুমুল হট্টগোলে ২৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত স্থগিত করা হয় রাজ্যসভা। নতুন মোটর গাড়ি (সংশোধন) বিলের উচ্চকক্ষে আগে, নির্বাচন কমিটিতে তা রাখা হয়, যার ফলে সংসদে নতুন মোটর গাড়ি আইন বিল পাসের বিষয়টিও পরিষ্কার করা হয়।পালটা বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে বলেন, কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে যেসব কথা বলেছেন, তার জন্য তাঁদেরও ক্ষমা চাইতে হবে। তুমুল হইচই শুরু হলে ২৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উচ্চকক্ষ।

এদিকে অধিবেশনের শুরুতেই আজ একই ইস্যুতে উত্তপ্ত ছিল লোকসভাও। গুজরাট নির্বাচনের প্রচারের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছিলেন, তা জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেস সাংসদদের এই দাবিতে শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনেও উত্তপ্ত হল সংসদের দুই কক্ষই। এদিন রাজ্যসভার অধিবেশনের শুরুতেই সেই ইস্যুতে সরব হন কংগ্রেস সাংসদরা। কংগ্রেস সাংসদরা চেয়ারম্যানের সামনে এসে স্লোগান দিতে থাকেন ও মুলতুবি প্রস্তাব আনেন তাঁরা। চেয়ারম্যান কংগ্রেস সাংসদদের এবিষয়ে অালোচনার অনুমতি না দিয়ে সভার অন্য কাজ শুরু করে দেন। লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জ্জুন খাড়গে এবিষয়ে অালোচনার জন্য লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন-র কাছে দাবি জানান। কিন্তু লোকসভার অধ্যক্ষ তা অনুমতি না দিলে কংগ্রেস সাংসদরা ওযাকঅাউট করেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top