News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় একই পরিবারের সাত জনের রহস্যজনক মৃত্যু, ধন্দে তদন্তকারীরা
Image

তেলেঙ্গানায় একই পরিবারের সাত জনের রহস্যজনক মৃত্যু, ধন্দে তদন্তকারীরা

ভুভানাগিরি (তেলেঙ্গানা), ২২ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার ইয়াদাদরি-ভুভানাগিরি জেলার রাজাপেত এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হল একই পরিবারের ৭ জন সদস্যের| বাকরুদ্ধকর এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকাবাসী| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ পান করে আত্মঘাতী হয়েছেন তাঁরা| যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে| মৃতদের নাম হল, ডি বলরাজ (৪৪), তাঁর স্ত্রী তিরুমালা (৩৯), তাঁদের সন্তান শিবানী (১৪), চিন্টু (১২) বন্নি (৮), তিরুমালার পিতা বালা নরসাইয়াহ (৬৫) এবং তিরুমালার মা ভারতম্মা (৬০)| পুলিশ একটি ঘর থেকে বলরাজের পরিবারের সদস্যদের দেহ উদ্ধার করেছে এবং অন্য একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তিরুমালার বাবা-মায়ের দেহ| স্থানীয় সূত্রের খবর, ডি বলরাজ পোল্ট্রি খামারে দিনমজুরির কাজ করতো|

প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, বিষ পান করে আত্মঘাতী হয়েছে একই পরিবারের সাত জন্য সদস্য| যদিও পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর প্রাক্কালে কীটনাশক মিশ্রিত বিরিয়ানী খেয়েছিল ওই পরিবার| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃতু্যর কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়| মামলা রুজু করে রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| একই পরিবারের সাত জন সদস্যের রহস্যজনক মৃতু্যতে শোকস্তব্ধ গোটা এলাকাবাসী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top