News Flash

  • Home
  • Uncategorized
  • ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন, ভস্ম তিনটি বগি
Image

ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন, ভস্ম তিনটি বগি

গুয়াহাটি, ২২ ডিসেম্বর, (হি.স.) : ডাউন ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বগির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনা শুক্রবার বেলা প্রায় এগারোটা নাগাদ ঘটেছে। এক্সপ্রেসটি শিবসাগরের সফরাই স্টেশনের কাছে এলে আচমকা অগ্নিকাণ্ডের সূচনা হয়।

রেল দফতর সূত্রের খবর, এদিন সকালে একটি বগিতে আগুন ধরলে ক্ষণিকের মধ্যে তা পর-পর তিনটি বগিতে ছড়িয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে হইহুল্লোড়ের সৃষ্টি হয়। ট্রেন অবশ্য সঙ্গে-সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছেন চালক। ইত্যবসরে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন আপৎকালীন পরিষেবা বাহিনীর জওয়ানরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রিত হলেও যাত্রীদের আতংক কাটেনি। যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে রেল দফতরের ধারণা। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সূত্রটি । অগ্নিকাণ্ডের ফলে কোনও হতহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি এখনও শিবসাগরের সফরাই স্টেশন সংলগ্ন এলাকায় আটকে রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top