News Flash

  • Home
  • Uncategorized
  • সঠিক প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে : মনমোহন সিং
Image

সঠিক প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে : মনমোহন সিং

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): সঠিক কোনও প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পাটিয়ালা হাউস কোর্টে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| এক লাইনের রায়ে তাঁদের বেকসুর খালাস ঘোষণা করেছেন বিশেষ সিবিআই বিচারক ওপি সাইনি| রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’ আদালত আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই|

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| মনমোহন সিংয়ের দাবি, ‘সঠিক কোনও প্রমাণ ছাড়াই ইউপিএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে| আদালতের রায়তে স্বাগত|’ মনমোহন আরও বলেছেন, ‘আমি দম্ভ করতে চাই না| আদালতের রায়কে সম্মান করতে হবে| আমি গর্বিত, কারণ আদলত স্পষ্টতই তা জানিয়ে দিয়েছে| বিরোধী দল হিসেবেও আমরা চাইনি তাঁরা জেলে যাক|’

২০১০ সালের ক্যাগ রিপোর্টের ভিত্তিতে প্রথম টুজি দুর্নীতির কথা প্রকাশ্যে আসে| ইউপিএ দুই সরকারের আমলে মোবাইল পরিষেবায় টুজি স্পেকট্রাম বন্টনে দুর্নীতি হওয়ায় সরকারের ১ লক্ষ ৭৬ কোটি টাকা ক্ষতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল| যদিও, পরবর্তী সময়ে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে রাজকোষে ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার আশেপাশে ছিল বলে উল্লেখ করা হয়| এ রাজা এবং কানিমোঝি সহ ১৭ জনের বিরুদ্ধে টুজি স্পেকট্রাম বন্টনে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল|

টুজি দুর্নীতির বিষয়টি তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও জানতেন বলে বার বার অভিযোগ তুলেছে বিজেপি| যদিও, এই অভিযোগ অস্বীকার করে কংগ্রেস| শরিক দল ডিএমকের মন্ত্রী এবং সাংসদ অভিযুক্ত হলেও এই দুর্নীতির অভিযোগে বড়সড় অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস নেতৃত্ব|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top