নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ত্রিপুরার বামফ্রন্ট সরকারের দুর্নীতির তথ্য নিয়ে এক মেলার আয়োজন করবে ত্রিপুরা বিজেপি৷ বিজেপি যুবমোর্চার তরফে আয়োজিত যুব মহোৎসবে যোগ দিয়ে দলের সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর এই ঘোষণা করেছেন৷
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রদেশ বিজেপি র উদ্যোগে গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে বুধবার দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী র জন্মদিন পালন করা হয়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক যুব মহোৎসবের আয়োজন করা হয়েছিল৷ এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ ছিলেন রাজ্য প্রবারী সুনীল দেওধর৷
প্রথমবারের মতো এমন অভিনব উদ্যোগের মাধ্যমে বুধবার সকালে এক প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদর্শনীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত তিন বছর সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প এবং কাজকর্মগুলিকে তুলে ধরা হয়৷
ত্রিপুরা যুবমোর্চার সভাপতি টিঙ্কু রায় বলেন, সম্প্রতি দেশের আরও দুই রাজ্য নিজেদের দখলে এনে স্বাবাবিক ভাবেই খুশি দল৷ এখন যুবকরা উদ্দীপিত৷ কেন্দ্রীয় সরকার কর্মসংস্থান সহ যুব সমাজের জন্য যে সব পদক্ষেপ নিয়েছে তা এখানে তুলে ধরা হচ্ছে৷ এতে উপকৃত হবেন অনেকেই৷
অন্যদিকে প্রদর্শনীর উদ্বোধন করে বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, এবার রাজ্যের বামফ্রন্ট সরকারের কেলেংকারি নিয়ে মেলা করা হবে৷ জনগণকে জানান দেওয়া হবে, রাজ্য সরকার কীভাবে জনগণের কল্যাণে প্রদত্ত অর্থ লোপাট করে নিয়েছে৷ বিদায়বেলায় তাদের সম্পর্কে জনগণের কাছে তথ্য প্রমাণ থাকা বিশেষ প্রয়োজন৷ তাই এধরনের মেলা করবে বিজেপি৷

রাজ্যের দুর্নীতির তথ্য নিয়ে মেলা করবে বিজেপি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















