News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর দরবারে আনোয়ারার বাবা
Image

মুখ্যমন্ত্রীর দরবারে আনোয়ারার বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ প্যারা-মেডিক্যালের ছাত্রী আনোয়ারা বেগম হত্যাকাণ্ডের এখনও কোনও কিনারা না হওয়ায় বুধবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রয়াতার পিতা৷ কিন্তু লাভ হয়নি৷ মুখ্যমন্ত্রীর সরকারি আবাস থেকে একগ রাশ নিরাশা নিয়ে ফিরেছেন খুনের শিকার মেয়ের বাবা আবদুল্লা আমিন৷ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে রাজ্য সরাকরের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিনি৷
বুধবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আনোয়ারা বেগমের বাবা আবদুল্লা আমিন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করার জন্য আরও আগেই আবেদন করেছিলেন৷ কিন্তু তাঁকে আসতে দেওয়া হচ্ছিল না বলে তিনি অভিযোগ করেছেন৷ তবে শেষপর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সমর্থ হলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি আশ্বস্ত হতে পারেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রীর আবাস থেকে বেরিয়ে এসে আবদুল্লা আমিন সাংবাদিকদের বলেন, রাজ্য সরকারের আশ্বাসে এবং রাজ্য পুলিশের তদন্তে আর আস্থা রাখা যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যও সন্তোষজনক নয়৷
তিনি বলেন, বিচার চাইতে গিয়েও রীতিমতো অপমানিত হতে হয়েছে৷ বারংবার মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মহানির্দেশকের কাছে যেতে বলছিলেন৷ কিন্তু বিগত আট মাসে তদন্তের ফল কী হল তার কোনও জবাব দিতে পরছিলেন না মুখ্যমন্ত্রী৷
তিনি বলেন, তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে অভিচুক্ত হত্যাকারীরা৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছিল৷ সেও এখন জামিনে মুক্ত৷ উপযুক্ত বিচার চেয়ে রাজ্য সরকারের কাছে বারংবার দাবি জানালেও কোনও ফল হচ্ছে না৷ সিবিআই তদন্ত ছাড় কোনও তথ্য প্রকাশিত হবে না৷
তিনি জানান, তাঁর মেয়ের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন৷ মেয়ে যাতে সুবিচার পায় তার জন্য তিনি সব চেষ্টা চালিয়ে যাবেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top