News Flash

  • Home
  • Uncategorized
  • মাম্প্স, হাম বা মিজেল্স এবং রুবেলা ইনফেকশন
Image

মাম্প্স, হাম বা মিজেল্স এবং রুবেলা ইনফেকশন

মাম্প্স , এই রোগটা একটি আরএনএ ভাইরাস যাকে আমরা বলি মিক্সোভাইরাস প্যারাটিভাইটিস থেকে সৃষ্টি হয়৷ গালের দুদিকে প্যারোটিও গ্ল্যান্ড বড়

ডাঃ সত্যজিৎ চক্রবর্তী

হয়ে যায়, যার জন্য বাচ্চারা ব্যথায় মুখ খুলতে পারে না, আর জ্বরে ভুগে৷ এই রোগে প্যারোটিও গ্ল্যান্ডে পঁুজ হয় না৷ এছাড়াও নীচের চোয়ালের নীচে অন্যান্য গ্ল্যান্ডও ফুলতে পারে৷ এই রোগে সমস্ত শরীরে ব্যথা থাকে৷ পৃথিবীর সর্বত্রই এই রোগ হতে পারে৷ খুবই অসুস্থতা হয়, কিন্তু মৃত্যু খুবই কম হয়৷ যেসব বাচারা এর টিকা নেয়নি তাদের মধ্যে রোগটা খুব বেশি দেখা যায়৷ একবার মাম্প্স রোগে আক্রান্ত হলে দ্বিতীয়বার এই রোগটা আর হয় না৷ মানে প্রতিরোধ ক্ষমতা জন্মায়৷
এই ভাইরাস রক্তে, পেচ্ছাবে, সিএসএফ এ এবং মানুষের দুধে পাওয়া যেতে পারে৷
৫-৯ বছর বয়সের বাচ্চাদের এই রোগ বেশি দেখা যায়৷ প্রতিরোধ ক্ষমতা না থাকলে যে কোন বয়সেই মাম্প্স হতে পারে৷ মায়ের দুধ খেয়ে প্রতিরোধ ক্ষমতা পাওয়ার দরুণ শিশুরা ৫ মাস বয়স পর্যন্ত এই রোগ থেকে রক্ষা পায়৷
শীতে এবং বসন্তে এই রোগটা বেশি হতে দেখা যায়৷ বেশি ভীড়ে বাস করলে রোগটা মহামারির মতও হতে পারে৷ রোগটা হতে ২-৪ সপ্তাহ বা ১৪-১৮ দিন সময় লাগতে পারে৷ অনেক সময় টেস্টিস্, সিএনএস বা প্রস্টেটও এই রোগে আক্রান্ত হতে পারে৷ মাম্প্স এর ফোলা সাধারণত ১-২ সপ্তাহে কমে যায়৷
জটিলতা , স্ক্রোটাসে ইনফেক্শন, ওভারিতে ইনফেকশন, প্যানক্রিয়াস, হেপাটাইটিস এসব হতে পারে৷
কানে না শোনা, জোরায় জোরায় ব্যথা এসবও হতে পারে৷ শতকরা পাঁচ ভাগ মানুষ ১ লক্ষ লোকের মধ্যে কানে না শুনতে পারে৷ শতকরা ১৫ ভাগ লোকের রোগ হতে পারে৷ কেউ কেউ আবার এনকেফেলাইটিসে ভুগতে পারে৷ গর্ভবতী অবস্থায় প্রথম দিকে এই মাম্প্স হলে, বাচ্চাটার অপারেশন হতে পারে৷ জন্মগত সমস্যায় অবশ্য এরা ভোগে না৷
হাম , এই রোগটিও এক ধরনের আরএনএস মিক্সোভাইরাস থেকে হয় যাকে আমরা ভয়ঙ্কর ছোঁয়াচে হাম বলি৷ জ্বর, সর্দিকাশি এবং তারপরে সারা শরীরে লাল লাল দানা বা রেশ বেরোয়৷ বাচ্চারা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে এবং মারাও যায়৷ মানুষের মধ্যেই হাম রোগ হয়৷ পৃথিবীর সর্বত্রই এই রোগ দেখা যায়৷ আধুনিক শিল্পোন্নত দেশগুলিতে এই রোগ এখন দেখাই যায় না৷ কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে এই রোগ বেশি দেখা যায়৷
১৯৮০ সালে যখন টিকা বহুল পরিমাণে ব্যবহার শুরু হয় নি তখন ২৬ মিলিয়ন শিশু সমস্ত বিশ্বে মারা গিয়েছিল৷
ডব্লিউএইচও এবং ইউনিসেফ, এরা এই রোগের প্রতিরোধে দুটো টিকার ব্যবস্থা করেছেন৷
ভারতবর্ষে এই রোগ বেশি দেখা যায় গ্রামাঞ্চলে আর পাহাড়ি অঞ্চলে৷ ডব্লিউএইচও বলছেন উন্নয়নশীল দেশগুলিতে ৫ বছর বয়সের নীচে প্রায় শতকরা ২ ভাগ বাচ্চা এই রোগে মারা যায়৷ যে কোন সময়েই এই রোগটি হতে পারে, তবে শুকনো আবহাওয়াতে বেশি হয়৷ আমাদের দেশে শীত ও বসন্তে এই রোগ বেশি দেখা যায়৷ ১০ দিন সময় লাগে হাম হতে আর ১৪ দিন লাগে দানা বেরুতে৷
অপুষ্টিতে ভোগা শিশু বেশি অসুস্থ হয়ে পড়ে৷ রোটা ধরা যায় লাল লাল দানা দেখে আর মুখের ভেতরে কপলিক স্পট দেখে৷ বাচ্চার বৃদ্ধি কমে যায়, পাতলা পায়খানা হয়, মুখের ভেতরে ঘা হয়, নিউমোনিয়া, কান পাকা এসব হতে পারে৷ এনকেফেলাইটিস বা সাবএকিউট প্যান এনকেফেলাইটিস হতে পারে৷ এই সমস্ত রোগীদের ভিটামিন এ দিয়ে চিকিৎসা করতে হয়৷ বাচচারা না হলে অন্ধ হয়ে যেতে পারে৷
রুলো বা জার্মান হাম , এই রোগ সাধারণ সর্দি, কাশির মত হয় এবং দিন তিনেক থাকে৷ ম্যাকুলো প্যাপুলার র্যাস বেরোয়৷ আরএনএ ভাইরাস থাকে টোবিং বলা হয় তার থেকে এই রোগের সৃষ্টি৷ ৫০-৬৫ শতাংশ লোকের বিশেষ কোন অসুবিধে হয় না৷ সর্দি, গলা ব্যথা বা অন্ধ জ্বর থাকতে পারে৷ র্যাশ বেরিয়ে যায় ২৪ ঘন্টার মধ্যেই৷ প্রথমে মুখে তারপর সারা শরীরে৷ চোখে কনজাংটিভ হতে পারে৷ খুব কমক্ষেত্রে জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে৷
এই সাধারণ রুবেলা যদি গর্ভবর্তী মহিলাদের হয় প্রথম বার সপ্তাহে, তাহলে তাদের বাচ্চার জন্মগত বিকলাঙ্গ দেখা দেয়৷ যেমন মাইক্রোসেফলি, চোখে ছানি, বুদ্ধি কম হওয়া ইত্যাদি৷
এই জন্যই বলা হয় যে কোন মহিলা যেন গর্ভবতী হবার আগেই দুটি এমএমআর টিকা নিয়ে নেন৷ সুন্দর সুস্থ স্বাস্থ্যবান সন্তান তো সবাই চায়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top