News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান বানানোর চক্রান্ত রুখতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ
Image

পাকিস্তান বানানোর চক্রান্ত রুখতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ

কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.): বাংলাদেশকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ন মন্ত্রী এবং শাসক আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “এ ব্যাপারে আমরা ভারতের সহযোগিতা চাই।”

বুধবার রাতে ঢাকা ফিরে যাওয়ার আগে কলকাতায় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “ভারতের সহযোগিতায় একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এর পর থেকেই তাকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। এক মাত্র পরমাণু অস্ত্র তৈরি ছাড়া সব বিষয়ে আজ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের জিডিপি সূচক যখন ৫.২৮, বাংলাদেশের ৭.২৮। আমাদের গড় আয়ু ৭১.৬ বছর, পাকিস্থানের ৬৭ বছর। স্বাক্ষরতার হার আমাদের ৭১, ওদের ৫৮ শতাংশ।’’

ওবায়দুল কাদের বলেন, “সব চেয়ে বড় কথা—যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির ব্যবস্থা করেছে এই সরকার। মৌলবাদকে রুখে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আগামী দিনে ভারত আরও সুন্দর বাংলাদেশ পাবে। এখন আপনারা ঢাকায় গেলে ওখানকার যানজট আপনাদের খারাপ লাগে। আমরা বেশ কিছু রাস্তা, সেতু করছি। এগুলো হয়ে গেলে ঢাকা এবং বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।’’

ওবায়দুল কাদের জানান, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাঙ্ক লগ্নি করতে চায়নি। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করছে সরকার। সেই সেতুর ৫২ শতাংশ কাজ শেষ হয়েছে। মোট ৪১টি স্তম্ভ হবে। এর ৩৭ টি হয়ে গিয়েছে। পদ্মার তলদেশ মাঝে মাঝে বিদ্রোহ করে বলে সাবধানে করতে হচ্ছে। এটা ৩০ হাজার কোটি টাকার প্রকল্প। এখন বিশ্ব ব্যাঙ্ক বলছে, হ্যাঁ, বাংলাদেশ পারে। বেশ কিছু প্রশস্ত রাস্তা হচ্ছে। ঢাকায় মেট্রো রেল হচ্ছে।’’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top