News Flash

  • Home
  • Uncategorized
  • জোটের ডালা নিয়ে কাল রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব
Image

জোটের ডালা নিয়ে কাল রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জোট গঠনের লক্ষ্যে আর বেশি সময় নিতে চাইছে না দলের সর্বভারতীয় নেতৃত্ব৷ ত্রিপুরায় বিভিন্ন উপজাতি-ভিত্তিক আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের লক্ষ্যে অচিরেই আলোচনা শুরু হচ্ছে৷ বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব জানিয়েছেন, গতকাল গুয়াহাটিতে উত্তর -পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠনমন্ত্রী অজয় জামুয়ালের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়েছে৷ সে অনুযায়ী চলতি সপ্তাহেই বিজেপি’র এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসছেন৷ তিনি বলেন, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধবের নেতৃত্বে একটি দল রাজ্যে আসছে৷ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিল দলে অসমের অর্থমন্ত্রী তথা নেডা’র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মাও থাকবেন৷ চলতি সপ্তাহেই তাঁরা রাজ্যে আসবেন এবং জোট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন৷ তিনি জানান, প্রকৃত বাম বিরোধী সমস্ত দলগুলিকে বিজেপি’র সঙ্গে আসার আহ্বান জানানো হয়েছে৷ ইতিমধ্যেই কয়েকটি আঞ্চলিক দল তাতে সায়ও দিয়েছে৷ সরাসরি বিজেপি’র সঙ্গে তারা জোট বন্ধ হয়ে বামফ্রন্ট সরকারকে হটাতেও চাইছে৷ ফলে দ্রুত জোটের বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাইছে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব৷ উল্লেখ্য করা যেতে পারে, আইএনপিটি, এনএসপিটি এবং আইপিএফটির একটি অংশ বিজেপি’র সঙ্গে জোট গঠনের ইচ্ছা প্রকাশ করেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top