News Flash

  • Home
  • Uncategorized
  • মেক্সিকোয় পর্যটক বোঝাই বাস উল্টে মৃত ১২ জন যাত্রী
Image

মেক্সিকোয় পর্যটক বোঝাই বাস উল্টে মৃত ১২ জন যাত্রী

মেক্সিকো, ২০ ডিসেম্বর (হি.স.) : মেক্সিকোর ইউকটন পেনিনসুলাতে হাইওয়ের ধারে পর্যটক বোঝাই বাস উল্টে মারা গেল ১২ জন যাত্রী। নিহতের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে৷ আহত কমপক্ষে ১৮ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷

সূত্রের খবর, আহতদের তালিকায় সাত জন মার্কিন নাগরিকও আছে৷ যদিও প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় ও তারা কোন দেশের বাসিন্দা তা বিস্তারিত জানান হয়নি৷ এদিকে মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ঘটনার শোক প্রকাশ করা হয়েছে৷ মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, তারা ঘটনার উপর নজর রাখছেন৷ স্থানীয় প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে৷ খোঁজ নিয়ে দেখা হবে বাসে কোনও মার্কিন নাগরিক ছিল কিনা৷

এদিকে দুর্ঘটনার পরই আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে অবশ্য পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, ৩১ জন পর্যটকদের নিয়ে বাসটি মাহাহোল থেকে মায়ান যাচ্ছিল৷ জায়গাটি মেক্সিকোর জনপ্রিয় পর্যটককেন্দ্র তুলুম থেকে ১১০ মাইল দুরে৷ মার্কিন ছাড়াও ইতালি, ব্রাজিল এবং সুইডেনের নাগরিককা ছিল ওই বাসে৷তারা সকলেই ক্রুজ যাত্রী ছিলেন৷ ক্রুজ থেকে নেমে বাসে করে তারা মায়ান যাচ্ছিলেন৷ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কিছু পর্যটকের৷ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top