News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের নাম করে গাঁজা চাষীদের কাছ থেকে তোল্লা আদায়
Image

পুলিশের নাম করে গাঁজা চাষীদের কাছ থেকে তোল্লা আদায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯  ডিসেম্বর৷৷ পুলিশ প্রশাসনের নাম করে টাকা আদায়েকে অভিযোগ ওঠেছে গাঁজা দালাল চক্রের  তিন পান্ডার বিরুদ্ধে৷ ঘটনাটি বিশালগড় মহকুমার অর্ন্তগত কমলাসাগর ও তৎসংলগ্ণ এলাকার গাঁজা চাষীদের কাছ থেকে পুলিশের নাম করে টাকা তুলছে রামু নামে জনৈক এক গাঁজা মাফিয়া৷ সে আবার দেবীপুর এলাকায় সরকারী অফিসে কর্মরত৷ অপরদিকে লালসিংমুড়া, বংশীবাড়ি পুরাতন ওএনজিসি টিলা ও তকতমার মত গাঁজা বাগানে ভরপুর পাহাড়ী উপতক্যায় দায়িত্বে রয়েছে কুখ্যাত গাঁজা মাফিয়া হাফিজ ও বুলবুল৷ গাছ প্রতি ১৫ টাকা করে, না হলে পুলিশ মানবে না, এমনই কথা বলে গাঁজা চাষীদের কাছ থেকে তোল্লা আদায় করছে বলে জানা গেছে৷ তাছাড়া এই বলে দালাল চক্রটি যে বিএসএফকেও তার ভাগ দিতে হয়৷ রাতে রাতে গাঁজা চাষীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেয় মাফিয়া চক্রটি৷ পুলিশের নাম করে টাকা আদায়ের কাহিনীটির খবর আসে মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পালের কাছে৷ সোর্স পাঠিয়ে খবর নেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ খবরের সত্যতা পেয়ে ছুটে যান তিনি৷ তাছাড়া এখবর পৌঁছায় গৌহাটির নারকোটিক্স ব্যুরো কার্য্যালয়ে৷ চলতি মাসের শেষের দিকে এনসিবি’র প্রতিনিধি দল ত্রিপুরায় আসবে বলে বিএসএফ সূত্রে খবর৷ বিশালগড় থানা সূত্রে খবর এসব দালাল চক্রের পান্ডাদের গ্রেপ্তার করে এনসিবি’র সদর দফতরে দিল্লীতে পাঠানো হবে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top