News Flash

  • Home
  • Uncategorized
  • এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে জিএসটি, দাবি পুণের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ের

এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে জিএসটি, দাবি পুণের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ের

পুণে, ২০ ডিসেম্বর (হি.স.): জিএসটিকে এবার নিজেদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছে পুণের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এমবিএ এবং এমএ বিভাগের পাঠ্যক্রমে জিএসটি অন্তর্ভক্ত করা হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং ব্যবস্থাপনা বিভাগের ডিন প্রফুল্ল পাওয়ার জানিয়েছেন, ‘বাণিজ্য এবং এমবিএর পাঠ্যক্রমে বিষদ ভাবে কর কাঠামো পড়ানো হয়। কিন্তু বর্তমানে পাঠ্যক্রমে জিএসটি অন্তর্ভুক্তি করার ফলে আগের পাঠ্যক্রমে কিছু রদবদল প্রয়োজন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘কর শিক্ষার উপর ডিপ্লমার করতে আসা ছাত্রছাত্রীদের জন্য চিরাচরিত পাঠ্যক্রমের পরিবর্তন হওয়া দরকার।’ অর্থনীতির পাঠ্যক্রমে জিএসটি সংক্রান্ত বিষয়গুলি পড়ানো হবে বলে তিনি জানান।

এর পাশাপাশি মহারাষ্টের বেশ কিছু কলেজে একান্ত নিজস্ব উদ্যোগে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের এর সম্পর্কে অবগত করা জন্য স্বল্প সময়ের জিএসটি সংক্রান্ত পাঠক্রম চালু করেছে। সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয় মতোই দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় জিএসটি উপর পাঠ্যক্রম চালু করার ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্য দিকে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি মহারাষ্ট্রের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top